1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

ঝালকাঠিতে ৩ জনকে কুপিয়েছে সন্ত্রাসীরা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২
  • ৫১২ জন সংবাদটি পড়েছেন।

স্টাফ রিপোর্টার। বরিশাল জেলার ঝালকাঠি উপজেলার কালিআদ্ধা গ্রামে মাদক সেবনে বাধা দেয়ায় একই পরিবারের ৩ জনকে এলোপাথারি কুপিয়ে রক্তাক্ত জখমের অভিযোগ উঠেছে। বুধবার (২১ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় কালিআদ্ধা তালুকদার মার্কেটের সামনে এ হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন, পরমহল গ্রামের বাসিন্দা রতন তালুকদারের ছেলে লিখন তালুকদার তার বেয়াই উজ্জ্বল তালুকদার ও নবগ্রাম ইউনিয়নের বাসিন্দা ইদ্রিস হাওলাদারের ছেলে রমজান হাওলাদার। বর্তমানে তারা শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

আহতের ভাই লিটন তালুকদার জানান, প্রতিদিনের ন্যায় ঘটনার দিন সন্ধ্যায় তালুকদার মার্কেট নামক স্থানে ওই গ্রামের বাসিন্দা আলী দফাদারের ছেলে রাকিব দফাদার,বারেক শিকদারের ছেলে সিয়াম সিকদার, ইউসুফ বিশ্বাসের ছেলে দোলন বিশ্বাস ও সুলতান মেম্বারের ছেলে শোভন সহ কয়েকজন মাদক সেবনকারী মাদকের মহাউৎসবে মেতে উঠে। এ সময় লিখন তার বেয়াই উজ্জল ও রমজান সহ কয়েকজন তাদের মাদন সেবনে বাধা প্রদান করে। একপর্যায়ে উত্তেজিত হয়ে রাকিব সিয়াম দোলন ও শোভন সহ অজ্ঞাত ও আরো কয়েকজন সন্ত্রাসী পরিকল্পিতভাবে তাদেরকে হত্যার উদ্দেশ্যে রামদা এবং চাপাতি সহ দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। তাদের ডাক চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে যায়। এবং আহতদের কে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঝালকাঠি হাসপাতালে ভর্তি করে। সেখানের চিকিৎসকরা তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে। আহতদের মধ্যে লিখন ও উজ্জলের অবস্থা আশঙ্কাজনক তাদেরকে যে কোন মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরনের সম্ভাবনা রয়েছে বলে জানান ওই ইউনিটের কর্তব্যরত চিকিৎসকরা। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতদের স্বজনরা জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION