1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

সাহেবের হাটে যুবককে পিটিয়ে-কুপিয়ে জখমের অভিযোগ

  • প্রকাশিত : রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২
  • ৫১৪ জন সংবাদটি পড়েছেন।

স্টাফ রিপোর্টার।। বরিশাল সদর উপজেলার টুঙ্গীবাড়ীয়া ইউনিয়নে পূর্ব শত্রুতার জের ধরে এক যুবককে এলোপাথাড়ি পিটিয়ে ও কুপিয়ে রক্তাক্ত জখমের অভিযোগ উঠেছে তার মামাতো ভাই ও তার পরিবারের লোকজনের বিরুদ্ধে। এ সময় তার সাথে থাকা নগদ ১২ হাজার ৭শত টাকা ছিনিয়ে নেই তারা। রবিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১ টায় বাড়ৈকান্দি গ্রামের জালিয়া বাড়ির পোল এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

আহত ওই যুবকের নাম: মিজানুর রহমান। সে একই ইউনিয়নের নরকাঠী ৩ নং ওয়ার্ডের বাসিন্দা গোলাম মোস্তফার ছেলে। বর্তমানে সে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আহত মিজান জানান, তার সাথে তার মামাতো ভাই বাড়ৈকান্দি গ্রামের জালিয়া বাড়ি পোল এলাকার বাসিন্দা রাজিন সালেহ’র দীর্ঘদিন ধরে পূর্ব শত্রুতা চলে আসছে। ঘটনার দিন বেলা ১১টায় তার নানা বাড়িতে দুই মামার মধ্যে জমি নিয়ে তুমুল ঝগড়া হয়। এ সময় তাদের ডাক চিৎকার শুনে সে ঘটনাস্থলে যায়। পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিত ভাবে তার মামাতো ভাই রাজিন সালেহ, মামা জাকির হোসেন,মামি নাসিমা ও বোন তাসমিয়া সহ অজ্ঞাত আরো ৩-৪ জন মিজানকে গাব গাছের লাঠি দিয়ে পেটায়।পরে তাকে হত্যার উদ্দেশ্যে রামদা এবং চাপাতি সহ দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। তার ডাক চিৎকারে তার স্বজনরা ঘটনাস্থলে ছুটে যায় এবং আহতকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাৎক্ষণিক শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। অপরদিকে প্রতিপক্ষকে ঘায়েল করতে নাসিমা ও তার ছেলে রাজিন সালেহ নাটকীয়ভাবে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতের স্বজনরা জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION