1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

ভোলার চরফ্যাশন উপজেলার তিন ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২
  • ৫৭৩ জন সংবাদটি পড়েছেন।

চরফ্যাশন উপজেলা প্রতিনিধি:

ভোলার চরফ্যাশন উপজেলার তিন ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। দুটি ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও একটি ইউনিয়নে আওয়ামী লীগের নৌকা প্রতীকের বিজয় হয়েছে।

উপজেলার নীলকমল, জিন্নাগড় ও আমিনাবাদ ইউনিয়ন পরিষদের এই নির্বাচনে ইভিএমে ভোট গ্রহণ শুরু হয়েছে সকাল সাড়ে ৮টা থেকে। শেষ হয়েছে বিকেল সাড়ে ৪টায়।

শীত উপেক্ষা করেই ভোটারেরা লাইনে দাঁড়িয়ে শান্তিপূর্ণভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। কিছুটা দেরি হলেও নতুন পদ্ধতি ইভিএমে ভোট দিতে পেরে খুশি তারা।

জিন্নাগড় ইউনিয়নের চার নম্বর ভোটকেন্দ্রে ভোট দিতে আসা আলি আকবর জানান, তিনি এবারই প্রথম ইভিএমে ভোট দিয়েছেন। ভোট দিতে পেরে খুব খুশি তিনি।

তবে ইভিএমে ভোট দিতে বিড়ম্বনায় পড়েছেন বৃদ্ধরা। অনেকেই ইভিএমে ভোট দিতে পারছেন না। যার কারণে পোলিং অফিসাররা তাদেরকে ভোট দিতে সাহায্য করছেন।

একই কেন্দ্রে ভোট দিতে আসা ষাটোর্ধ মনেজা খাতুন বলেন, তিনিও ইভিএমে ভোট দিতে এসেছেন। তবে আঙুলের ছাপ স্পষ্ট না হওয়ার কারণে তিনি ভোট দিতে পারেননি। সেজন্য তাকে বসিয়ে রাখা হয়েছে।

এদিকে নির্বাচনের পরিবেশকে ঘিরে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। নিরাপত্তা জোরদারে টহলরত রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক টিম।

শেষ পর্যন্ত জানা গেছে, নীল কমল ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থীর নৌকা প্রতীককে হারিয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মটর সাইকেল প্রতীকের প্রার্থী ইকবাল হোসেন লিখন। আমিনা বাদ ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থীর নৌকা প্রতীককে হারিয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আনারস প্রতীকের প্রার্থী সায়েদুর রহমান মিঠু এবং জিন্নাগড় ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর আনারস প্রতীককে হারিয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মোহাম্মদ হোসেন মিয়া।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION