1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

বরিশালে মহানগর ছাত্রদলের উদ্যোগে দোয়া মোনাজাত অনুষ্ঠিত

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩
  • ৮২৮ জন সংবাদটি পড়েছেন।

স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় নগরীর সদর রোডস্থ দলীয় কার্যালয়ে দোয়া মোনাজাতের আয়োজন করে বরিশাল মহানগর ছাত্রদল।

বরিশাল মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক মাহামুদ হাসান তানজিল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক।

জিয়াউর রহমানের ৮৭ তম জন্মবার্ষিকীতে বরিশাল মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত।। দেশ আলো

দোয়া মোনাজাতে প্রধান অতিথির বক্তব্যে মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবনী তুলে ধরেন এবং তার আদর্শে উজ্জীবীত হয়ে ছাত্রদলকে রাজপথে থাকার আহ্বান জানান।

দোয়া মোনাজাতে সভাপতির বক্তব্যে মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহামুদ হাসান তানজিল বলেন, মহান মুক্তিযুদ্ধে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভুমিকা অপরিসীম। কিন্তু আজ প্রকৃত ইতিহাস মুছে ফেলা হচ্ছে। মুক্তিযুদ্ধে চেতনা ভুলন্ঠিত হচ্ছে। দেশ আজ মহা সংকটে। এই সংকট থেকে উত্তরনের জন্য বিএনপি নেতৃত্বে দেশ পরিচালনা করা এখন গণমানুষের দাবী। তিনি বলেন, জিয়াউর রহমানের আদর্শকে ধারন করে ভবিষ্যতে রাজপথের আন্দোলন সংগ্রামে বরিশাল মহানগর ছাত্রদল সর্বদা প্রস্তুত রয়েছে।

সবশেষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়। এছাড়াও বিএনপি’র চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের সুস্থতা কামনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন মহানগর ছাত্রদলের সদস্য হাফেজ মোহাম্মদ নাঈম খান।

দোয়া মোনাজাত শেষে সকলের মাঝে তোবারক বিতরণ করা হয়। এসময় মহানগর ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ ও কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION