1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

বাউফলে বোন কে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় ভাইকে কুপিয়েছে দুর্বৃত্তরা

  • প্রকাশিত : শনিবার, ২১ জানুয়ারী, ২০২৩
  • ৬৮৪ জন সংবাদটি পড়েছেন।

স্টাফ রিপোর্টারঃ পটুয়াখালী জেলার বাউফল উপজেলার কেশবপুরে বোন কে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় ভাইকে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার কেশবপুর ইউনিয়নের মোমিনপুর বাদামতলা বাজারে এ ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কিছুদিন ধরে নাঈমের বোনকে স্কুলে আসা যাওয়ার পথে রাকিব ফরাজী উত্ত্যক্ত করতেন। নাঈম বিষয়টি জানতে পেরে প্রতিবাদ করতে গেলে শত্রুতার সৃষ্টি হয়। তারই সূত্র ধরে বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার কেশবপুর ইউনিয়নের মোমিনপুর বাদামতলা বাজারের দক্ষিন পাশে পাকা রাস্তার উপর রাকিব ফরাজী ও তার লোকজন নিয়ে নাঈমের ওপর হামলা করে বলে অভিযোগ পাওয়া গেছে।

হামলায় ধারালো দা এর কোপে তার ভুরি বের হয়ে যায়। হামলার পর মুমূর্ষু অবস্থায় বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বরিশাল শের ই বাংলা মেডিকেলে পাঠিয়ে দেন। বর্তমানে নাঈম বরিশাল শের ই বাংলা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে।

এদিকে ঘটনার পর বাউফল থানার এসআই মোহাম্মদ নাসিম ঘটনাস্থলে যান এবং সার্বিক খবরাখবর নেন। এ ঘটনায় বাউফল থানায় মামলার প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION