1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
বরগুনায় এলজিইডি কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা

রাজাপুরে প্রতিপক্ষকে কুপিয়ে নাটকীয়ভাবে হাসপাতালে ভর্তির অভিযোগ

  • প্রকাশিত : মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩
  • ৬২৩ জন সংবাদটি পড়েছেন।

স্টাফ রিপোর্টার।। ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার বড়ইয়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের উপর হামলা করে খালু ও ভায়রা ছেলে নাটকীয়ভাবে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত (২৭ জানুয়ারি) শনিবার সকাল ৮ টায় রাজাপুর বড়ইয়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

আহত রাহাত জানান, তার ও তার পরিবারের সাথে দীর্ঘদিন ধরে পূর্ব শত্রুতা চলে আসছে একই গ্রামের হক মোল্লা ও তার ভায়রা ছেলে মিরাজ হাওলাদারের। তারই সূত্র ধরে ঘটনার আগের দিন সন্ধ্যায় তার ছোট ভাই সিফাতের ছাগলের বাচ্চা হক মোল্লার ফসলি জমিতে গেলে তার ভায়রা ছেলে মিরাজ ছাগলের বাচ্চাকে বেধড়ক মারধর করে। ছাগলের ডাক চিৎকার শুনে সিফাত ঘটনাস্থলে যায় এবং তাকে জিজ্ঞাসাবাদ করে। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে সিফাত কে মারধর করে। মার খেয়ে সিফাত সেখান থেকে বাড়িতে চলে যায়। পরে ঘটনার দিন সকালে পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে রফিকুল, হক মোল্লা,মিরাজ, মোস্তফা চৌকিদার, সোলায়মান, রাব্বি ও সুমন সহ কয়েকজন সন্ত্রাসী রামদা ও চাইনিজ কুঠাল সহ দেশিয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। তার ডাক ডাক চিৎকারে রাহাত তার ভাই রমজান ও মা ফিরোজা ঘটনাস্থলে গেলে তাদেরকে ও কুপিয়ে রক্তাক্ত জখম করে। পরে স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে তাৎক্ষণিক বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। অপরদিকে প্রতিপক্ষকে ঘায়েল করতে হক মোল্লা ও মিরাজ নাটকীয়ভাবে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতের স্বজনরা জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION