1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

শেখ হাসিনা সরকারের উন্নয়ন বিএনপি দেখতে পায় না-এমপি শাওন 

  • প্রকাশিত : শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৫৩০ জন সংবাদটি পড়েছেন।

অপু হাসান। লালমোহন প্রতিনিধিঃ

শেখ হাসিনা সরকারের উন্নয়ন বিএনপি-জামাত দেখতে পায় না। দেশের জনগণ দেখতে পায়,তার জন্যই সাধারণ মানুষ বঙ্গবন্ধুর কন্যার উপর আস্থা রেখে আওয়ামী লীগকে বার বার নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত করে বলে মন্তব্য করেছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন।বৃহস্পতিবার সকালে ভোলার লালমোহন উপজেলার হাজী নুরুল ইসলাম চৌধুরী মহাবিদ্যালয় খেলার মাঠে যুব ও ক্রীড়া মন্ত্রনালয় ও ইউনিসেফ বাংলাদেশ এর পারস্পরিক সহযোগিতায় শিশু কিশোর ক্রিকেট ক্রীড়া প্রতিযোগিতা ও ক্রীড়া সামগ্রী বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এমপি শাওন আরো বলেন, আজকে একশ্রেণির মানুষ মানবতার কথা বলে। কিন্তু ৭১ সালে হাজার হাজার লাশ দেখেও তাদের মানবতার চোখ খুলে নাই। তারা দেশবিরোধী ষড়যন্ত্র করেই যাচ্ছে। তাদের প্রতিহত করতে আগামী নির্বাচনে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে হবে।

এসময় লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুল এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, হাজী নুরুল ইসলাম চৌধুরী মহাবিদ্যালয় এর অধ্যক্ষ জিহাদুর রহমান মুরাদ, জেলা ক্রীড়া অফিসার মোঃ সাপাতুল ইসলাম, লালমোহন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আহাদুল ইসলাম সুজনসহ আরো অনেকে।

পরে তজুমদ্দিন উপজেলা যুব মহিলা লীগের পরিচিতি সভা অংশগ্রহণ করেন এমপি শাওন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION