1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
বরগুনায় এলজিইডি কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা

বাকেরগঞ্জে পূর্ব শত্রুতার জেরে চাচা – ভাতিজা কে পিটিয়ে জখম

  • প্রকাশিত : রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৭৪০ জন সংবাদটি পড়েছেন।

স্টাফ রিপোর্টার।। পূর্ব শক্রতার জের ধরে বাকেরগঞ্জ উপজেলার দুধাল ইউনিয়নে চাচা ও ভাতিজাকে এলোপাথাড়ি পিটিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষরা। মঙ্গলবার (২১ মার্চ ) বিকেল সাড়ে ৫ টায় দুধাল গ্রামের মুন্সিবাড়ির পাশে এ হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন ওই গ্রামের বাসিন্দা নজরুল ইসলাম খানের ছেলে মনিরুল ইসলাম রেজা ও ভাই হুমায়ুন খান (অবসরপ্রাপ্ত সেনা সদস্য) আহতদের মধ্যে মনিরুল ইসলাম রেজা শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আহত রেজা অভিযোগ করে জানান, তার ও তার পরিবারের সাথে তার ফুফাতো ভাই বাহাদুর শিকদারের দীর্ঘদিন ধরে পূর্ব শত্রুতা চলে আসছে। তারই সূত্র ধরে ঘটনার দিন মঙ্গলবার বিকেলে তার বাড়িতে মাটি কাটানোর জন্য ভেকু ভাড়া করার উদ্দেশ্যে বাড়ি থেকে ত্রিশ হাজার টাকা নিয়ে গোমার উদ্দেশ্যে রওয়ানা হয়।পথিমধ্যে মুন্সিবাড়ির সামনে ওৎ পেতে থাকা বাহাদুর সিকদার,তার ভাই বাদশা শিকদার ও ভাগ্নে সজীব সহ কয়েকজন সন্ত্রাসী তাকে হত্যার চেষ্টায় লাঠি সোটা দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে গুরুতর জখম করে। তার ডাক চিৎকারে তাকে উদ্ধার করতে চাচা হুমায়ুন ঘটনাস্থলে গেলে তাকেও লাঠি পেটা করে। পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার জন্য জরুরী বিভাগে নিয়ে যায়। এ সময় বাহাদুর ও তার ভাই নান্টু তাদেরকে বেধড়ক মারধর করে। শুধু তাই নয় প্রতিপক্ষকে ঘায়েল করতে বাহাদুর নাটকীয়ভাবে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

তিনি অভিযোগ করে আরো বলেন, ঘটনার সময় প্রতিপক্ষরা তার পকেটে থাকা নগদ ৩০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতের স্বজনরা জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION