1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা সেতুটি দ্রুত নির্মানের দাবি এলাকাবাসীর বরিশাল মহানগর ক্লাব ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ অনুষ্ঠিত

যথাযোগ্য মর্যাদায় মকবুল হোসেন কলেজে রবীন্দ্র ও নজরুল জন্ম-জয়ন্তী পালিত।। দেশ আলো

  • প্রকাশিত : মঙ্গলবার, ৩০ মে, ২০২৩
  • ১২১১ জন সংবাদটি পড়েছেন।

আব্দুল্লাহ আল হাসিব, ঢাকা: “হৃদয়ে রবীন্দ্রনাথ, চেতনায় নজরুল” এই প্রতিপাদ্যকে ধারন করে যথাযথ মর্যাদায় রাজধানীর অন্যতম আলহাজ্ব মকবুল হোসেন কলেজে রবীন্দ্র ও নজরুল জন্ম-জয়ন্তী পালিত হয়েছে। সোমবার (২৯ মে) সকালে কলেজ অডিটোরিয়ামে আলোচনা সভা ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক কাজী শিরিন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেট সদস্য প্রফেসর আ ফ ম রেজাউল হাসান। অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী শর্মিলা চক্রবর্ত্তী।

অনুষ্ঠানে বক্তারা কবি নজরুল ও রবীন্দ্রনাথের জীবনের স্মৃতিচারণ করেন এবং ব্যক্তি জীবনে তাদের অনুসরণ করে নিজেদের সমৃদ্ধ করার তাগিদ দেন। আলোচনা সভা শেষে রবীন্দ্র সংগীত পরিবেশন করেন বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী শর্মিলা চক্রবর্ত্তী। এছাড়াও কলেজের শিক্ষার্থীরা গান ও নাচ পরিবেশন করেন।

অনুষ্ঠানে কলেজের সকল বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION