1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

বিসিসি নির্বাচনে জনসমর্থনে এগিয়ে কাউন্সিলর প্রার্থী বিপ্লব।। দেশ আলো

  • প্রকাশিত : বুধবার, ৭ জুন, ২০২৩
  • ৮২৪ জন সংবাদটি পড়েছেন।

আব্দুল্লাহ আল হাসিব, বরিশাল:    

আগামী ১২ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি) নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে ব্যাস্ত সময় পার করছেন প্রার্থীরা।

“উন্নয়নের শপথ নিন ঠেলাগাড়ি মার্কায় ভোট দিন” এই শ্লোগানকে সামনে রেখে জনসংযোগ ও প্রচার প্রচারনায় এগিয়ে আছেন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ২০ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আলহাজ্ব জিয়াউর রহমান বিপ্লব।

ওয়ার্ডের স্থানীয়রা জানান, মানবিক মূল্যবোধের অধিকারী সম্পন্ন ও শিক্ষিত ব্যক্তিত্ব জিয়াউর রহমান বিপ্লব জীবনের গুরুত্বপূর্ণ সময় মানুষের সেবার মধ্যে দিয়ে কাটিয়ে যাচ্ছেন। সমাজের গরীব, দুঃখী ও অবহেলিত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের দুর্ভোগ লাঘবের প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। স্কুল, কলেজ থেকে শুরু করে বিভিন্ন ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে প্রায়সই নানাবিধ চাহিদা সাধ্যমত পূরণ করেছেন তিনি। মানবিক ও সমাজ সেবামূলক নানা কর্মকান্ডে নিজেকে নিয়োজিত রেখেছেন। ইতোমধ্যে তিনি ওয়ার্ডবাসীর কাছে মানবিক কাউন্সিলর বলেও খ্যাতি অর্জন করেন।

এদিকে সিটি নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে নগরীর ২০ নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে গণসংযোগ করছেন জিয়াউর রহমান বিপ্লব। তিনি ঠেলাগাড়ি মার্কায় সকলকে ভোট দিয়ে দ্বিতীয়বারের মতো মানুষের সেবা করার সুযোগ দানের জন্য অনুরোধ জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION