1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

ট্যুরিস্ট পুলিশের উদ্যোগে পর্যটন বান্ধব কুয়াকাটা বাস্তবায়নে পরিকল্পনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩
  • ৪৬৩ জন সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্কঃ ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়ন ও কুয়াকাটা পৌরসভার যৌথ আয়োজনে এবং মাল্টিপার্টি এ্যাডভোকেসি ফোরাম (এমএএফ) পটুয়াখালী এর সহযোগিতায় পর্যটন বান্ধব কুয়াকাটা বাস্তবায়নে পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ জুন ) সকাল ১১ টায় কুয়াকাটা পৌর নিলনায়তনে পর্যটন বান্ধব কুয়াকাটা বাস্তবায়নে পরিকল্পনা সভা শীর্ষক একটি ওয়াকশপের আয়োজন করা হয়।

কুয়াকাটা পৌর মেয়র মোঃ আনোয়ার হাওলাদারের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়ন এর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাল্টিপাটি এ্যাডভোকেসী ফোরাম পটুয়াখালীর সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মজিবুর রহমান টোটন, ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের পুলিশ পরিদর্শক আবু শাহাদাৎ মোঃ হাসনাইন পারভেজ, ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের আঞ্চলিক ব্যবস্থাপ দিপু হাফিজুর রহমান প্রমুখ।

সভায় পটুয়াখালী জেলা, কলাপাড়া উপজেলা, মহিপুর থানা এবং কুয়াকাটা পৌরসভার বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন পর্যায়ের নেত্রীব্রন্দ, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, পর্যটন নির্ভর বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ও পর্যটন অংশিজনদের প্রতিনিধিবর্গ অংশগ্রহণ করে তাদের মতামত তুলে ধরেন। এছাড়াও ট্যুরিস্ট পুলিশ, নৌ-পুলিশ, মহিপুর থানা পুলিশ এবং ইলেকট্রনিক ও প্রিন্টমিডিয়ার গণমাধ্যম কর্মীরা অংশগ্রহণ করেন।

সভায় বক্তারা কুয়াকাটায় কুয়াকাটা পর্যটন মহাপরিকল্পনা প্রনয়ণ, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা, পর্যটন সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে শৃঙ্খলা আনান পরিচ্ছন্ন সৈকত, বিনোদন ব্যবস্থা, পর্যটনের শৃঙ্খলা ফিরিয়ে আনা,পর্যটক হয়রানি বন্ধে উদ্যোগ গ্রহণ, পর্যটক হয়রানী বন্ধ , পর্যটক ইস্টেক হোল্ডারদের সর্বোচ্চ সেবা প্রদান, সৈকত ভাঙ্গন, ট্রাফিক ব্যাবস্থাপনা এবং পর্যটকদের সুযোগ সুবিধার বিষয়ে আলোকপাত করা হয়। সভায় অংশগ্রহণকারী ব্যক্তিবর্গ কুয়াকাটায় পর্যটনের পরিবেশ, প্রতিবেশ রক্ষা করে পর্যটন উন্নয়নের মাধ্যমে দেশের অর্থনীতিতে ভূমিকা রাখার জন্য বিভিন্ন সুপারিশ করেন।

সভা সঞ্চালনা করেন মাল্টিপাটি এ্যাডভোকেসী ফোরাম এর যুগ্ম সাধারণ সম্পাদক ও পটুয়াখালী জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম প্রিন্স।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION