1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

কুয়াকাটায় ট্যুরিস্ট পুলিশের অভিযানে চোরাই ব্যাগ ও টাকা সহ ৩ পেশাদার চোর গ্রেফতার

  • প্রকাশিত : সোমবার, ৩ জুলাই, ২০২৩
  • ৪৭১ জন সংবাদটি পড়েছেন।

কুয়াকাটা প্রতিনিধি: কুয়াকাটায় ট্যুরিস্ট পুলিশের অভিযানে চোরাই ব্যাগ ও টাকা সহ সঙ্ঘবদ্ধ চোরচক্রের ৩ পেশাদার চোরকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো ফরিদপুর জেলার চুমুরদি এলাকার মৃত জয়নাল আবেদীন এর ছেলে মোঃ ইসমাইল হোসেন (৪১), মুন্সীগঞ্জের সিরাজদি খাঁন এলাকার মৃত বুদাই মোড়ল এর ছেলে মোঃ নূরুল ইসলাম মাঝি (৫৯),বরিশাল জেলার গৌরনদী এলাকার মৃত আঃ রশিদ চৌকিদার এর ছেলে মোঃ রাকিব (৩৮)।

সোমবার (২ জুলাই) দুপুর দেড়টার দিকে কুয়াকাটা সমুদ্র সৈকতের ফিশ ফ্রাই মার্কেটের দক্ষিণ পার্শ্ব হতে চোরাই মালসহ সঙ্ঘবদ্ধ পেশাদার চোরচক্রের তিনজন চোরকে হাতে নাতে গ্রেফতার করেছে কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ। ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবুল কালাম আজাদ জানান,সোমবার গলাচিপা থেকে মোঃ এনামুল হক (১৮), পিতা-মোঃ বাবুল হাওলাদার, সাং-পাতা বুনিয়া,থানা-গলাচিপা, জেলা-পটুয়াখালীসহ তাদের কয়েকজন বন্ধু বান্ধবরা মিলে কুয়াকাটায় বেড়াতে আসে। দুপুর দেড়টার দিকে ১টি ট্রাভেল ব্যাগ মোঃ এনামুল হকের নিকট রেখে বাকি বন্ধুরা মিলে সমুদ্র সৈকতে গোসলে যায়। এনামুল ব্যাগটি কুয়াকাটা সমুদ্র সৈকত এর ফিস ফ্রাই দোকানের দক্ষিণ পার্শ্বে কিটকট ছাতা বেঞ্চের পাশে রেখে বসে মোবাইল
চালাতে থাকে। আসামীরা ব্যাগটিকে চুরির টার্গেট করে আশেপাশে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে থাকে। এক পর্যায়ে আসামী মো: ইসমাইল হোসেন পূর্ব পরিকল্পিনা অনুযায়ী অন্যান্য আসামীদের
সহযোগিতায় এনামুলের পাশে থাকা ব্যাগটি নিয়ে কৌশলে পালিয়ে যেতে থাকে। বিষয়টি ছাতা বেঞ্চে ব্যাগ নিয়ে বসে থাকা এনামুল টের পেয়ে চোর চোর বলে ডাক চিৎকার দেয় এবং ১ নং আসামী মো: ইসমাইল হোসেনকে ধরার চেষ্টা করে। তার ডাক চিৎকার শুনে সাদা পোষাকে ডিউটিরত ট্যুরিস্ট পুলিশের সিভিল টিমের সদস্যরা এগিয়ে আসে এবং ১ নং আসামীকে হাতেনাতে ধরে ফেলে। এ সময় অন্যান্য আসামীরা ধৃত আসামীকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে।

তখন কুয়াকাটা সমুদ্র সৈকতে ডিউটিরত ট্যুরিস্ট পুলিশ এর টহল দল দ্রুত ঘটনাস্থলে আসিয়া অন্যান্য আসামীদেরকে গ্রেফতার করে। এ সময় চোরচক্রের
অজ্ঞাতনামা ২/৩ জন সদস্য দ্রুত ঘটনাস্থল হতে পালিয়ে যায়। পরবর্তীতে ট্যুরিস্ট পুলিশ এর জিজ্ঞাসাবাদে তারা পরস্পর যোগসাজশে ব্যাগ চুরির কথা স্বীকার করে।
পরে ট্যুরিস্ট পুলিশ চুরি করা কালো রংয়ের ছোট ট্রাভেল ব্যাগ এবং ব্যাগের ভিতরে থাকা নগদ ১০৬০ টাকা এবং পর্যটকদের ব্যবহৃত লুঙ্গী, গামছা অন্যান্য পরিধেয় সামগ্রী উদ্ধার করেন। ১নং আসামী মোঃ ইসমাইল হোসেন এর হেফাজত হতে উদ্ধার পূর্বক জব্দ করে এবং পালিয়ে যাওয়া আসামীদের গ্রেফতারের অভিযান পরিচালনা করে। উক্ত ঘটনায় মোঃ এনামুল হক বাদী হয়ে মহিপুর থানায় মামলা দায়ের করেন। মামলা নং-০৩। মামলাটি ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোন সদস্যদের তদন্তনাধীন রয়েছে।

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার আরো জানান, গ্রেফতারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে তাদের চৌর্যবৃত্তির কাজ করে থাকেন। তারা বাংলাদেশের বিভিন্ন সমুদ্র সৈকত, বড় বড় পুকুর ও দিঘিতে গোসল করতে নামা লোকজনদের টার্গেট করে বিভিন্ন সামগ্রী যেমন ঘড়ি, মানিব্যাগ, পার্স ইত্যাদি চুরি করে থাকেন। গ্রেফতারকৃত ১ নং আসামী ইসমাইল হোসেন (৪১) এর বিরুদ্ধে যশোর জেলার কোতয়ালী থানায় ১টি ডাকাতির প্রস্তুতি মামলা, সিলেট
জেলার বিশ্বনাথ থানায় ১টি চুরির মামলা, ডিএমপি, ঢাকার শাহবাগ থানায় ১ চুরির মামলা আদালতে বিচারাধীন রয়েছে। ২ নং আসামি মোঃ নুরুল ইসলাম মাঝি (৫৯), এর বিরুদ্ধে বরিশাল জেলার কোতয়ালী থানায় একটি মাদক মামলায় আদালত থেকে সাজা প্রাপ্ত।এছাড়াও অন্যান্য আসামীদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন,সমুদ্র সৈকতে আগত পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের সদস্যরা সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে।ভবিষ্যতেও তাদের এ চলমান অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION