1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

তজুমদ্দিনে সুবিধাভোগী জনপ্রতিনিধি ও প্রশাসনের মিলন মেলা অনুষ্ঠিত।

  • প্রকাশিত : বুধবার, ৪ অক্টোবর, ২০২৩
  • ৪৬৮ জন সংবাদটি পড়েছেন।

অপু হাসান। ভোলা প্রতিনিধি:

কেউ পঙ্গু, কেউ বিধবা কেউ বা জেলে, দিনমজুর। রয়েছে আশ্রায়ন কেন্দ্রের বাসিন্দা এবং জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তা। প্রথমবারের মতো একই সভায় তারা উপস্থিত হয়েছেন। এ যেন সব শ্রেণিপেশার মানুষের এক মিলনমেলা।

উপজেলা প্রশাসনের আয়োজনে (০৪ অক্টোবর) দুপুরে ভোলার তজুমদ্দিন উপজেলার স্টুডিয়াম মাঠে এমনই চিত্র দেখা গেছে। তারা সবাই মিলিত হয়েছেন মিলন মেলায়।

তৃনমূলের দরিদ্র মানুষের মাঝে বর্তমান সরকারের সব সুবিধা নিশ্চিতকরণ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রদত্ত সামাজিক নিরাপত্তা বেষ্টনী ও আশ্রায়ন প্রকল্পের সুবিধাভোগীদের সঙ্গে জনপ্রতিনিধি ও প্রশাসনের মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভ দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা -০৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন।

এসময় এমপি শাওন বলেন,মানুষের অধিকারগুলো যাতে প্রান্তিক জনগোষ্ঠী শতভাগ পায় এবং দুর্নীতি এবং হয়রানিমুক্ত হয়ে সুবিধা পায় সে জন্য দেশে সর্বপ্রথম এই মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন গ্রাম হবে শহর। এখন গ্রামের মানুষ শহরের সুবিধা পাচ্ছে। আজকে প্রধানমন্ত্রীর নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে দেশ এগিয়ে যাচ্ছে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভোলার জেলা প্রশাসক আরিফুজ্জামান। এছাড়া পুলিশ সুপার মো. মাহিদুজ্জামানসহ উপজেলা, জেলা ও উপজেলা প্রশাসন এবং জনপ্রতিনিধিরা এতে বক্তব্য রাখেন।

উল্লেখ্য, সরকারের বিভিন্ন প্রকল্পের প্রায় ১৫ হাজার সুবিধাভোগী এতে অংশ নিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION