1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে আবারও ফেরি চলাচল বন্ধ

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৯ মে, ২০২০
  • ৯৯০ জন সংবাদটি পড়েছেন।

 

পাটুরিয়া অভিমুখে যাত্রীদের চাপ বাড়ায় করোনা সংক্রমণের ঝুঁকি কমাতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে আবারো ফেরি চলাচল বন্ধ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন সংস্থা (বিআইডব্লিউটি‌সি) কর্তৃপক্ষ। মানিকগঞ্জ জেলা প্রশাসনের অনুরোধে মঙ্গলবার সকাল ৭টা থেকে ফেরী চলাচল বন্ধ রয়েছে।

বিআইডব্লিউটিসি আরিচা অঞ্চলের উপমহাব্যবস্থাপক জিল্লুর রহমান বলেন, ‘গতকাল সোমবার আট ঘণ্টা বন্ধ থাকার পর সন্ধ্যা থেকে চালু হলেও আজ সকাল ৭টা থেকে তা আবার বন্ধ করে দেওয়া হয়েছে। ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণের পর উভয় ঘাটে থাকা ফেরিগুলোকে মাঝ নদীতে রাখা হয়েছে। শুধুমাত্র অতি জরুরি পরিষেবা, যেমন লাশ ও রোগীবাহী অ্যাম্বুলেন্স, খাদ্যসামগ্রীবাহী যানবাহন এবং জরুরি ওষুধ বহনকারী যানবাহন চলাচলের জন্য দুটি ফেরিকে ঘাট এলাকায় রাখা হয়েছে।

এদিকে পাটুরিয়া ঘাট এলাকায় অল্প সংখ্যক ব্যা‌ক্তিগত গাড়ি দেখা গেলেও প্রচুর যাত্রী সমাগম লক্ষ্য করা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION