1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন

বিএমপি উত্তর বিভাগের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত।। দেশ আলো

  • প্রকাশিত : বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
  • ৫৯৮ জন সংবাদটি পড়েছেন।

নিজস্ব প্রতিবেদকঃ বিএমপি উত্তর বিভাগের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ নভেম্বর) সকাল ১০ টায় বিএমপি উপ-পুলিশ কমিশনার উত্তর কার্যালয়ে উত্তর বিভাগের মাসিক অপরাধ পর্যালােচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপ-পুলিশ কমিশনার (উত্তর) বি এম আশরাফ উল্যাহ তাহের। সভায় তিনি বিগত মাসের অপরাধ তথ্য পর্যালােচনা করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক উদ্ধার, তদন্তাধীন মামলা দ্রুত নিষ্পত্তি ও জঙ্গিবাদ সংক্রান্তে আগাম তথ্য সংগ্রহ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য থানার অফিসার ইনচার্জ সহ সংশ্লিষ্ট সকলকে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন।

এসময় আরাে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ ফারুক হোসেন, সহকারী পুলিশ কমিশনার (এয়ারপোর্ট) নাফিছুর রহমান, সহকারী পুলিশ কমিশনার (কাউনিয়া) মোঃ সরওয়ার হোসেন, অফিসার ইনচার্জ এয়ারপোর্ট থানা মোঃ হেলাল উদ্দিন, অফিসার ইনচার্জ কাউনিয়া থানা মোঃ আসাদুজ্জামান সহ সংশ্লিষ্ট বিএমপি উত্তর বিভাগের অন্যান্য অফিসারবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION