1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চলতি অর্থবছরে স্থানীয় সরকার নির্বাচন পুরোপুরি শেষ করা সম্ভব নয় ব্রাহ্মণবাড়িয়ায় গরুর ঘাস কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ বাবার পছন্দের পাত্রকে বিয়ে করতে রাজি না হওয়ায় ঘুমন্ত মেয়েকে গুলি নতুন আঙ্গিকে আধুনিক চক্ষু চিকিৎসার ঠিকানা চরফ্যাশন দ্বীপ চক্ষু হাসপাতাল শিবারহাট হাইস্কুলে চরফ্যাশন দ্বীপ চক্ষু হাসপাতালের চক্ষু চিকিৎসা ক্যাম্প তারেক রহমান ও আনোয়ার ইব্রাহিম দ্বিপক্ষীয় বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলন বরগুনায় এলজিইডি কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

বিসিসির অবহেলায় জন্ম ও মৃত্যু নিবন্ধন বন্ধ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩
  • ৬৪৩ জন সংবাদটি পড়েছেন।

নিউজ ডেস্ক: বরিশাল সিটি কর্পোরেশনের কতিপয় কর্মীর অবহেলা ও উদাসিনতর কারনে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে নগরীর সাধারন মানুষের জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম। এমনকি জন্ম নিবন্ধনের সংশোধনী পর্যন্ত বন্ধ রয়েছে।

এদিকে নগরীর ৮ ও ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শপথ নেয়ার আগেই মৃত্যু বরন করায় ঐ দুটি ওয়ার্ডের জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম বন্ধ আরো বেশী সময় ধরে। ফলে নগরীর বিপুল সংখ্যক মানুষ প্রতিনিয়ত নানামুখি সমস্যায় পড়ছেন। জন্ম নিবন্ধনের অভাবে অনেকের জাতীয় পরিচয়পত্রের ত্রুটি সংশোধনী সহ ভিসা আবেদন পর্যন্ত বন্ধ রয়েছে।

গত ১৪ নভেম্বর বরিশাল সিটি করপোরেশনের ৫ম নগর পরিষদ দায়িত্ব গ্রহনের পরে নতুন কাউন্সিলর ও পুনঃ নির্বাচিত কাউন্সিলরগন বরিশালের স্থানীয় সরকার শাখা থেকে তাদের পাসওয়ার্ড সংগ্রহ না করায় এ নগরীর জন্ম ও মৃত্যু নিবন্ধনের সব কার্যক্রম বন্ধ রয়েছে। নিয়ম অনুযায়ী সিটি করপোরেশনের ৩০টি ওয়ার্ডের কাউন্সিলর ও ১০ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলরগনের অফিস সচিবগন স্থানীয় সরকার শাখা থেকে এ সব পাসওয়ার্ড সংগ্রহ করার কথা। কিন্তু প্রায় কোন ওয়ার্ড সচিবই গত এক সপ্তহেও তা সংগ্রহ করেন নি। বিষয়টি নিয়ে নগর ভবনের প্রশাসনিক শাখা থেকে বার বার তাগিদ দেয়াও হয়েছে বলে জানা গেছে।

বিষয়টি নিয়ে বরিশাল সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মাসুমা আক্তার জানান, অবিলম্বে পাসওয়ার্ড সংগ্রহ করে প্রতিটি ওয়ার্ডে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম চালুর নির্দেশ দেয়া হয়েছে। খুব দ্রুত সব ঠিক হয়ে যাবে বলেও আশাবাদ ব্যাক্ত করেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION