1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

বরিশালে অবরোধের সমর্থনে মহানগর ছাত্রদলের বিক্ষোভ মিছিল।। দেশ আলো

  • প্রকাশিত : রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩
  • ৫৫৮ জন সংবাদটি পড়েছেন।

বিশেষ প্রতিবেদক: অবৈধ একতরফা তপশিল ঘোষণার প্রতিবাদে এবং বর্তমান সরকারের পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠার এক দফার চলমান আন্দোলনের অংশ হিসেবে আজ রোববার (২৬ নভেম্বর) থেকে সপ্তম দফায় সারা দেশে বিএনপির ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি শুরু হয়েছে। যা চলবে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত।

এদিকে সপ্তম দফা অবরোধের সমর্থনে বরিশালে মিছিল করেছে মহানগর ছাত্রদল। রবিবার (২৬ নভেম্বর) দুপুরে মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহামুদ হাসান তানজিলের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করে মহানগর ছাত্রদল। এসময় তারা একতরফা অবৈধ তপশিল বাতিল এবং বর্তমান সরকারের পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠ ও গ্রহনযোগ্য নির্বাচনের দাবী তুলে স্লোগান দেন।

এদিকে বিএনপির ডাকা সপ্তম দফা অবরোধে বরিশাল থেকে দূরপাল্লা রুটে সিমীত পরিসরে যান চলাচল ছাড়া জনজীবনে তেমন কোন প্রভাব পড়েনি। বরিশালের স্থানীয় রুটের বাস ও লঞ্চ চলাচল স্বাভাবিক থাকলেও যাত্রী তুলনামূলক কম। নগরীর অভ্যন্তরে প্রচুর সংখ্যক থ্রি হুইলার এবং রিকশা-অটোরিকশা চলাচল করছে। নগরীর দোকানপাঠ, অফিস আদালত ব্যাংক বীমা এবং শিক্ষা প্রতিষ্ঠান খোলা রয়েছে। যে কোন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় নগরীর গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ এবং আনসার মোতায়েন রয়েছে। টহল দিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী।

প্রসঙ্গত, গত ২৮ অক্টোবর ঢাকায় নয়াপল্টনে মহাসমাবেশের পর সরকার পদত্যাগের এক দফার দাবিতে বিএনপিসহ সমমনা জোটগুলো ২৯ অক্টোবর এবং ১৯ নভেম্বর দুই দফায় সারা দেশে তিন দিন হরতাল এবং ছয় দফায় পর্যায়ক্রমে ১৩ দিন অবরোধ কর্মসূচি পালন করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION