1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

বরিশাল বিআরটিসিতে যাত্রী ভোগান্তি চরমে

  • প্রকাশিত : সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩
  • ৪৪২ জন সংবাদটি পড়েছেন।
sdr

বরিশাল প্রতিনিধি: কোথাও দড়ি বাঁধা আবার কোথাও জোড়াতালি, তারের সঙ্গে তার জোড়া দিলে তবেই স্টাট নেয় গাড়ি। ভাঙ্গা বডি ও লক্কড়-ঝক্কড় ফিটনেস বিহীন বাস দিয়েই বরিশাল সহ দক্ষিনাঞ্চলে টিকিয়ে রাখা হচ্ছে রাষ্ট্রীয় পরিবহন সংস্থা বিআরটিসির যাত্রী সেবা। বাসে এসি নষ্ট থাকা সত্ত্বেও যাত্রীদের গুনতে হচ্ছে এসি গাড়ির ভাড়া।

বিআরটিসি বাস নিয়ে যাত্রীদের অভিযোগ আর ক্ষোভের যেন শেষ নেই। বাসগুলোর অবস্থা এতোটাই করুন যে, যাত্রপথে বৃষ্টিতে ভিজতে হয় যাত্রীদের। পদ্মাসেতু চালুর পর যাত্রী চাপ বেড়েছে। সেইসঙ্গে বেড়েছে আয়। তবে যাত্রী সেবার মান বাড়েনি। অথচ পদ্মা সেতু চালু হওয়ার পর যাত্রীচাপ ও আয় দুটোই বাড়লেও যাত্রী সেবার মান বাড়েনি।

সরেজমিনে বিআরটিসির বরিশাল ডিপো ঘুরে দেখা যায়,
অনেক বাসেরই নেই ফিটনেস। কোনোরকম জোড়াতালি দেয়া ৫৩টি বাস দেশের ১৭টি রুটে যাত্রী পরিবহন করছে। এর আগে ৭১টি বাস থাকলেও বিভিন্ন সময় মেরামতে সেগুলো ঠিক না হওয়ায় বাতিল করা হয়েছে ১৮টি বাস।

ফাতেমা আক্তার নামের এক যাত্রী জানান, বিআরটিসি কোন রুটের গাড়িই ভালো না। সব লক্কড়-ঝক্কড় বাস চলে তাদের। দ্রুত বাসগুলো পাল্টানো উচিত। এছাড়া সময়মত কখনোই গাড়ি ছাড়ে না। আমরা টাকা দিয়ে টিকিট কেটে প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছি। এসব থেকে মুক্তি চাই।

এসব ভোগান্তির বিষয়ে মুখ খুলতে নারাজ বিআরটিসির কর্মচারীরা। উল্টো বাসগুলোর কোথাও কোনো সমস্যা নেই বলে দাবি তাদের।

এদিকে আগে লোসান দেখানো হলেও গত ৫ বছর ধরে কোনো লোকসান নেই বরিশাল ডিপোর। সর্বশেষ গত ২০২২-২৩ অর্থ বছরে সব ব্যয় বাদ দিয়ে প্রতিষ্ঠানটির লাভ হয়েছে ৪ কোটি ৬৬ লাখ ৬১ হাজার ৬৬৫ টাকা।

বিআরটিসি বরিশাল ডিপো ম্যানেজার জামশেদ আলী জানান, নতুন বাস দ্রুত সংযোজনের বিষয়ে সংশ্লিষ্টদের সাথে কথা বলবেন তিনি।

১৯৯২ সালে নগরীর নথুল্লাবাদ এলাকা থেকে বিআরটিসির যাত্রা শুরু হয়। প্রতিদিন গড়ে ৭ থেকে ৯ শতাধিক যাত্রী বরিশাল থেকে বিআরটিসি বাসে চলাচল করেন। বর্তমানে ৭৭ জন চালক সহ ডিপোটিতে ১৩৩ জন কর্মকর্তা ও কর্মচারী রয়েছেন।

আব্দুল্লাহ আল হাসিব, বরিশাল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION