1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

৯ প্রার্থী মনোনয়নপত্র জমা দিলেন কুমিল্লা-৯ আসনে।। দেশ আলো

  • প্রকাশিত : শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩
  • ৬৩১ জন সংবাদটি পড়েছেন।

মোঃ হুমায়ুন কবির মানিক, কুমিল্লা: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলামের আসনে মনোনয়নপত্র জমা দিলেন ৯ প্রার্থী। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দ্বাদশ সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা-৯ আসনে মনোনয়নপত্র জমা দেন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ (চেয়ার) মনোনীত প্রার্থী মীর মোঃ আবু বকর সিদ্দিক ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ, ইনু) বীর মুক্তিযোদ্ধা মনিরুল আনোয়ার (মশাল)।

তারা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল হাই সিদ্দিকীর নিকট মনোনয়নপত্র জমা দেন। একই দিনে রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমানের নিকট মনোনয়নপত্র জমা দেন, জাতীয় পার্টির (লাঙ্গল) প্রার্থী প্রফেসর ড. গোলাম মোস্তফা, জাকের পার্টির (গোলাপ ফুল) টিপু সুলতান, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) মোঃ হাসান। আর সহকারী রিটার্নিং কর্মকর্তা ও মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা উজালা রানী চাকমার নিকট মনোনয়নপত্র জমা দেন, কৃষক শ্রমিক জনতা লীগের (গামছা) মোঃ জমির উদ্দিন ও বাংলাদেশ ইসলামী ফ্রন্টের (মোমবাতি) মোঃ মোয়াজ্জেম হোসেন জালালী।

অপরদিকে, বুধবার (২৯ নভেম্বর) সহকারী রিটার্নিং কর্মকর্তা ও লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল হাই সিদ্দিকীর নিকট মনোনয়নপত্র জমা দেন, এ আসনের বর্তমান এমপি ও আওয়ামী লীগ (নৌকা) মনোনীত প্রার্থী স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম।

ঐদিন আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের অন্যতম শরিক তরিকত ফেডারেশনের (ফুলের মালা) মহাসচিব সৈয়দ রেজাউল হক চাঁদপুরী কুমিল্লা-৮ ও ৯ আসনে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমানের নিকট মনোনয়নপত্র দাখিল করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION