1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

বরিশাল নুরুল উলুম তাজবীদুল কুরআন মাদ্রাসায় বিশেষ দোয়া অনুষ্ঠিত

  • প্রকাশিত : সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩
  • ৫১৩ জন সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক: বরিশাল নুরুল উলুম তাজবীদুল কুরআন মাদ্রাসায় একজন ছাত্রের হিফজ সম্পন্ন,নতুন হিফজ ও সবক শুরু এবং জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগীতায় ৪ জন ছাত্র উত্তীর্ণ হওয়ায় প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন ও সফলতার লক্ষ্যে বিশেষ দোয়া ও শুকরানা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৪ ডিসেম্বর) সকাল ৮ টায় বরিশাল নগরীর সি এন্ড বি রোড,থানা কাউন্সিল এলাকাধীন পুরাতন মসজিদ সড়ক মোসলেম মুন্সির বাড়ীতে বরিশাল নুরুল উলুম তাজবীদুল কুরআন মাদ্রাসায় বিশেষ দোয়া ও শুকরানা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বরিশাল নুরুল উলুম তাজবীদুল কুরআন মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক ক্বারী মুহাম্মাদ সাইফুল ইসলামের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সাগরদী বাজার মসজিদের ইমাম ও খতিব মাওলানা জাহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের বরিশাল জেলার সহ সভাপতি হাফেজ মাওলানা ক্বারী রুহুল আমিন(ইয়ামিন হুজুর),পুরাতন জামে মসজিদের সভাপতি এডভোকেট আক্তারুজ্জামান,সহ সভাপতি মাস্টার সাইফুর রহমান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ক্ষনিকের এ পৃথিবীতে মহান আল্লাহ আমাদের পরকালীন সফলতা অর্জনের জন্য কিছু বিধি নিষেধ আরোপ করেছেন।সেই বিধি নিষেধ অনুযায়ী আমল করতে হলে পবিত্র কুরআনের নির্দেশিত পথে চলতে হবে।আর এ জন্য নিজে কুরআন শিখতে হবে এবং ছেলে মেয়েদের কুরআন শিখাতে হবে।তাই কুরআন শিক্ষার লক্ষ্যে বরিশাল নুরুল উলুম তাজবীদুল কুরআন মাদ্রাসায় হিফজ বিভাগ চালু হয়েছে।আপনারা আপনাদের সন্তানদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে অত্র মাদ্রাসায় পাঠাতে পারেন।

উল্লেখ্য, ইশায়াতুল কোরআন ও হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের ২৮ তম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগীতায় অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মোট ৮ টি পুরস্কারে পুরস্কৃত হন এবং ৪ জন শিক্ষার্থী জাতীয় পর্যায়ে উত্তীর্ণ হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION