1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

বিশ্বের বুকে বাংলাদেশ এখন মডেল দেশের পরিচিতি অর্জন করেছে: এমপি শাওন

  • প্রকাশিত : মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪
  • ৬১৭ জন সংবাদটি পড়েছেন।

অপু হাসান। লালমোহন (ভোলা) প্রতিনিধি:

ভোলা-৩ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নানামুখী উন্নয়ন ও জনগণের কল্যাণের মাধ্যমে বাংলাদেশের চিত্র বদলে দিয়েছেন। শেখ হাসিনার দূরদর্শী পদক্ষেপে এক সময়ের হতদরিদ্র বাংলাদেশ এখন বিশ্বের বুকে উন্নয়নের রোল মডেল দেশ হিসেবে পরিচিতি অর্জন করেছে। যার জন্য সারা বিশ্বের কাছে বাঙালি জাতি এখন সম্মানিত।

মঙ্গলবার সকালে ভোলার লালমোহন উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম কিশোরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন বাড়িতে নির্বাচনে নৌকার জয় নিশ্চিতের লক্ষ্যে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী বলেন, নৌকা উন্নয়নের প্রতীক। দেশে যত উন্নয়ন হয়েছে তা একমাত্র নৌকার জয়ের কারণে হয়েছে। এ দেশের জনগণ আগামী ০৭ জানুয়ারি নৌকায় ভোট দিয়ে জয় নিশ্চিত করে প্রমাণ করবে বাংলাদেশে আওয়ামী লীগের বিকল্প নেই। কারণ জনগণ বিশ্বাস করে; আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় থাকলে দেশ আরো এগিয়ে যাবে, দেশের মানুষেরও অনেক উন্নয়ন হবে।

ফরাজগঞ্জ ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আবুল বাশার সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান আলমগীর, সাবেক ইউপি সদস্য মমিনুল হক মিঠুসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION