1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

লালমোহনে চাচিকে হত্যা মামলায় ভাতিজাসহ গ্রেফতার-৩

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪
  • ৪৩৬ জন সংবাদটি পড়েছেন।

অপু হাসান। লালমোহন-তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি:

চাচিকে হত্যা মামলায় ভাতিজাসহ মোট তিন আসামিকে গ্রেফতার করেছে ভোলার লালমোহন থানা পুলিশ। র‌্যাব-পুলিশের যৌথ অভিযানে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানাধীন কাদেরজঙ্গল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের হাতড়াপাড়া এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে মঙ্গলবার সকালে লালমোহন থানায় আনা হয়। এরআগে সোমবার রাতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিরা হলেন- মো. রিপন ও তার স্ত্রী সুইটি বেগম এবং মা বিবি ছকিনা। রিপন উপজেলার চরভূতা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কুড়ালিয়া কান্দি এলাকার আবুল কালাম সিকদারের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার ওসি এসএম মাহবুব উল আলম জানান, ২০২৩ সালের ৩০ ডিসেম্বর সকালে একটি গাছের মালিকানা দাবি করে রিপন ও তার চাচি পারভিন বেগমের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে পারভীন বেগমকে গাছের ডাল দিয়ে আঘাত করে রিপন। বরিশালের শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান পারভীন বেগম। ওই ঘটনায় চলতি বছরের জানুয়ারি মাসে নিহতের স্বমী বাচ্চু সিকদার বাদি হয়ে ভাতিজা রিপনসহ ৪ জনকে আসামি করে লালমোহন থানায় একটি মামলা দায়ের করেন। তথ্য-প্রযুক্তির সহায়তায়, র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে সোমবার রাতে কিশোরগঞ্জ জেলায় অবস্থিত মূল অভিযুক্ত রিপনের শ্বশুর বাড়ি থেকে তাকেসহ মোট ৩ আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর মঙ্গলবার সকালে তাদেরকে লালমোহন থানায় আনা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হবে বলেও জানান ওসি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION