1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০২৪
  • ৭৬৮ জন সংবাদটি পড়েছেন।

দেশের সকলের জন্য সুখী, আনন্দময় ও নিরাপদ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (১০ এপ্রিল) এক ভিডিও বার্তায় তিনি দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান।

ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। একমাস সিয়াম সাধনার পর আবার আমাদের মধ্যে পবিত্র ঈদুল ফিতর এসেছে। ঈদ মানে আনন্দ। আসুন আমরা আত্মীয়-স্বজন, প্রতিবেশীসহ সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি।’

ঈদুল ফিতর সবার জীবনে সীমাহীন আনন্দ, সুখ ও শান্তি বয়ে আনুক— এমন ইচ্ছাও পোষণ করেন তিনি।

‘আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন ও নিরাপদে থাকুন। ঈদ মোবারক’— এ কথা বলে শেখ হাসিনা তার ঈদের বার্তা শেষ করেন।

ঈদুল ফিতর উপলক্ষ্যে প্রতিবারের মতো এবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে দলীয় নেতাকর্মী, বিচারক ও বিদেশি কূটনীতিকসহ সর্বস্তরের জনগণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION