1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
শনিবার, ০২ মে ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
বরগুনায় এলজিইডি কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা

শত কষ্টের মাঝেও মানুষের সেবা নিশ্চিত করতে চায় লালমোহনের ট্রাফিক রফিক।

  • প্রকাশিত : মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪
  • ৬১১ জন সংবাদটি পড়েছেন।

অপু হাসান। লালমোহন প্রতিনিধি।

ভ্যাপসা গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। একটু সুশীতল ছায়ার জন্য যখন মানুষ দ্বিগবিদিক ছুঁটাছুঁটি করছে ঠিক সেই মুহূর্তে প্রখর রোদে পিচঢালা মহাসড়কে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে নিজের উপর অর্পিত দায়িত্ব পালন করছে ট্রাফিক পুলিশ।

রৌদ্রের তাপদাহ থেকে বাঁচতে একহাত দিয়ে মাথার উপর ধরে রেখেছেন ছাতা। আর অন্য আরেকটি হাত দিয়ে কখনো প্রখর রৌদ্রের তাপে গা থেকে মুচ্ছেন ঝরা ঘাম। আবার কখনো ঐ হাতটি দিয়েই ফেরাচ্ছেন শৃঙ্খলা,বাজাচ্ছেন বাঁশি।

এ রকম চিত্রই দেখা যায় লালমোহন বাজারে দায়িত্বরত থাকা ট্রাফিক পুলিশ সদস্যদের। শত কষ্টের মাঝেও রোদ-বৃষ্টি উপেক্ষা করে তারা পুলিশের ইউনিফর্ম পড়ে একাগ্র চিত্তে পালন করছেন দায়িত্ব। ঘন্টার পর ঘন্টা ভোলা – চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে দাঁড়িয়ে তারা মানুষগুলোকে কর্মস্থলে সুশৃঙ্খল ভাবে ফিরতে দিতে সহযোগিতায় ব্যস্ত রয়েছেন।

৩০ এপ্রিল সকালে দেখা যায়, মানুষের নিরাপত্তার জন্য লালমোহন বাজারে চৌরাস্তার মোর ও করিম রোড বাইপাস সড়কে বসিয়েছেন চেকপোস্ট। নিরাপত্তার পাশাপাশি তারা মানুষকে উদ্বুদ্ধ করছেন মাস্ক ব্যবহারেও।প্রচন্ড রোদের মধ্যে
লালমোহন বাজারে দায়িত্বরত একাধিক ট্রাফিক পুলিশ বলেন, গরমে গায়ের পোশাক ভিজে যাচ্ছে। কিন্তু কিছুই করার নেই। বাজারে এখন অনেক গাড়ির চাপ। তাদের সার্বিক নিরাপত্তার কাজে এখন আমরা ব্যস্ত। মাঝে মাঝে আমরা ওরস্যালাইন খাচ্ছি। যাতে শরীরটা সুস্থ থাকে।লালমোহন ট্রাফিক সার্জেন্ট সুজন বলেন লালমোহন ট্রাফিক পুলিশ সব সময়ই চেষ্টা করে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে। সকলের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের যত কষ্টই হোক না কেন আমরা দায়িত্ব পালনে সর্বদা সচেষ্ট থাকব। এখন যে গরম পড়ছে এরমধ্যে ১২ ঘন্টা সড়কে দাঁড়িয়ে থেকে দায়িত্ব পালন করাটা সত্যি অনেক কষ্টের। এরপরেও করার কিছু নেই। দায়িত্ব পালন করাই আমাদের মূল লক্ষ্য।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION