1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
Vavada Kryptowaluty: Nowoczesne Płatności i Gry Online চলতি অর্থবছরে স্থানীয় সরকার নির্বাচন পুরোপুরি শেষ করা সম্ভব নয় ব্রাহ্মণবাড়িয়ায় গরুর ঘাস কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ বাবার পছন্দের পাত্রকে বিয়ে করতে রাজি না হওয়ায় ঘুমন্ত মেয়েকে গুলি নতুন আঙ্গিকে আধুনিক চক্ষু চিকিৎসার ঠিকানা চরফ্যাশন দ্বীপ চক্ষু হাসপাতাল শিবারহাট হাইস্কুলে চরফ্যাশন দ্বীপ চক্ষু হাসপাতালের চক্ষু চিকিৎসা ক্যাম্প তারেক রহমান ও আনোয়ার ইব্রাহিম দ্বিপক্ষীয় বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলন বরগুনায় এলজিইডি কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী

লালমোহনে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  • প্রকাশিত : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ৬১১ জন সংবাদটি পড়েছেন।

অপু হাসান। লালমোহন (ভোলা) প্রতিনিধি:

ভোলার লালমোহনে বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

রবিবার (২৭ অক্টোবর) সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, লালমোহন উপজেলা ও পৌরসভার আয়োজনে লালমোহন উপজেলা অডিটোরিয়ামে দিবসটি উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা, ফ্রি মেডিকেল ক্যাম্পেইন ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি বক্তব্য প্রদান করেন ভোলা-০৩ আসনের সাবেক সংসদ সদস্য মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমেদ।

বক্তব্যে তিনি বলেন, যেদিন নির্বাচন হবে বিএনপি (সেদিন) ক্ষমতায় যাবে। কিন্তু আমরা যেন আওয়ামী লীগ না হই। আমাদের দলের কেউ কোনো চাঁদাবাজি, দখলবাজি বা কোনো দুর্নীতি করতে পারবে না। ক্ষমতায় গিয়েও নয়, এখনো নয়। সকলের মনজয় করে আমাদেকে বিজয় অর্জন করে ঘরে ফিরতে হবে,ইনশাআল্লাহ।

লালমোহন উপজেলা যুবদলের সহ-সভাপতি মোসলেহ উদ্দিন আহম্মদ এর সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক কাজী হাসানুজ্জামান ও পৌরসভা যুব দলের সাধারণ সম্পাদক মো. ফজলে রাব্বি নাফিজের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা বিএনপির সদস্য সচিব মো. শফিকুল ইসলাম বাবুল, পৌর বিএনপির আহবায়ক ছাদেক মিয়া ঝাঁন্টু, উপজেলা বিএনপির আহবায়ক মো. ফরিদ উদ্দিন, মো. সোহেল আজীজ শাহীন,মো. সফিউল্লাহ হাওলাদার, পৌর বিএনপির সদস্য সচিব মো: জাকির ইমরান, পৌরসভা বিএনপির যুগ্ম আহবায়ক মো. মিজারনুর হাওলাদার, মো. নিরব হাওলাদার।

অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রেজাউর রহমান শাহীন, সদস্য সচিব মো. শহিদুল ইসলাম হাওলাদারসহবিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION