1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

লালমোহন ইসলামিক মডেল মাদরাসার উদ্যোগে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ

  • প্রকাশিত : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
  • ৬৫২ জন সংবাদটি পড়েছেন।

অপু হসান। লালমোহন প্রতিনিধি:

লালমোহনের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ইসলামিক মডেল মাদরাসার উদ্যোগে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থী পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল নয়টায় লালমোহন উপজেলা মাল্টিপারপাস অডিটোরিয়ামে এ উপলক্ষ্য আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়।

প্রতিষ্ঠানের পরিচালক মাওলানা আব্দুল হক এর সভাপতিত্ব এবং মডেল একাডেমীর প্রধান আজিম উদ্দিন খানের সঞ্চলনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী সমাজ কল্যাণ পরিষদের চেয়ারম্যান, বিশিষ্ট সমাজ সেবক, বর্ষীয়ান রাজনীতিবীদ আলহাজ্ব সফিকুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মদনমোহন মন্ডল, ইসলামী সমাজ কল্যাণ পরিষদের জেনারেল সেক্রেটারি অধ্যাপক এম.এ জাহের, সমাজকল্যান পরিষদ জামে মসজিদের সভাপতি আবুল বাশার সেলিম, ইসলামিক মডেল মাদরাসার সাবেক পরিচালক ও ঢাকা অরোরা হাসপাতালের জিএম কাজি শাহে আলম, ইসলামী সমাজ কল্যাণ পরিষদের জয়েন্ট সেক্রেটারি মাওলানা আব্দুল মালেক, সদস্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা সেক্রেটারি মাওলানা রুহুল আমিন, অভিভাবক সদস্য মনিরুল ইসলাম মিঠু, শিক্ষক ও সাংবাদিক মাহবুবুর রহমান, শিক্ষক প্রতিনিধি অধ্যাপক আবু তাইয়্যেব প্রমুখ। উদ্বোধনী বক্তব্য রাখেন মাদরাসার সহকারী পরিচালক মাওলানা লোকমান হোসেন।

আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ ২০২৩ সালে অত্র শিক্ষাপ্রতিষ্ঠানের সর্বোচ্চ উপস্থিতি ও মেধার ভিত্তিতে সাফল্য অর্জন করায় মোট ১২২ জন শিক্ষার্থীকে বিভিন্ন শিক্ষা উপকরণ পুরস্কার প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION