1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম :
Best Online casinos Without Deposit Bonuses getting Now Casino Slot tesla power Maklercourtage ohne Einzahlung 2026 Play Progression On line free of charge – WebGL Arcade Totally free Revolves Local casino Also provides for all of us Professionals Real money Harbors: Most useful Ports to play Online the real deal Money Wunderino Prämie exklusive Einzahlung No Frankierung Provision Release the Kraken Slot Free Spins Codes Casino un tantinet Principal salle de jeu parmi courbe profitable 2026 For example videos slots, templates and storylines are part of the box The fresh new people can also be claim a welcome extra of 100% up to $five hundred together with 100 100 % free revolves The answer will be based upon the means to access, courtroom conformity, as well as the purely humorous characteristics of your sweepstakes model WSM Local casino bling room, however it provides capabilities to the level with additional depending networks Participants can pick anywhere between lowest-, medium- and you can higher-volatility titles, affecting tutorial duration and you will commission frequency Most of the time, totally free spins is actually tied to certain harbors chosen because of the gambling establishment Bet365, BetFred, and you will 10bet was in fact the most famous choice Playing constraints expand regarding ?ten to help you ?300,000, so reasonable bet and high limits show you to definitely lobby Punctual distributions are extremely one of the biggest differences between local casino websites within the 2026 They are certainly not associated with GamStop and don’t impose United kingdom thinking-exception rules We love observe between five and ten commission tips offered at British web based casinos Як користуватися інструментами самоконтролю під час азартної гри Sleek Mobile Casino Thrills at Your Fingertips Vad som överraskade mig mest om Goldblitz 2026 Business 429 and Kenneth E. Hagin: Unlocking Faith-Driven Business Breakthroughs Kampanjekoder til HappySpins – finnes de, og hvordan brukes de? QH88 – Giấy phép hoạt động hợp pháp RR88 Chính Sách Bảo Vệ Người Chơi Top 10 Mobila Casinon med Free Spins i Sverige 2026 Gransino Casino Kontoübersicht verstehen Welcome to Spinsy Where New Players Get Serious Rewards 2026 At the same time, the work of real time customers will not seem to involve that question early in the day playing online casino games Everyday, you can travel to this new local casino, play the day-to-big date 100 100 percent free revolves on Mr

বরিশাল বিএনপির নেতাদের মামলায় ফাঁসালেন যুবলীগ নেতা মতিন।। দেশ আলো

  • প্রকাশিত : বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ১৫৮৩ জন সংবাদটি পড়েছেন।

আমি এ ঘটনার সাথে কোনভাবেই জড়িত না, বালুমহলের এ ইজারাদার টেন্ডার পর্যন্ত আমি ক্রয় করিনি: মশিউর রহমান মঞ্জু

স্টাফ করেসপন্ডেন্ট: বরিশালে বালুমহাল ইজারা দরপত্র জমা দেয়াকে কেন্দ্র করে জাফর নামে এক যুবককে অপহরণের পর আটকে রেখে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সোমবার রাতে নগরীর রিচমার্ট আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অপহৃত যুবককে উদ্ধার করা হয়। তখন হিজলা উপজেলা বিএনপির সদস্য সচিব, বরিশাল জেলা ছাত্রদলের সহ-সভাপতিসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া বিএনপি ও অঙ্গ সংগঠনের ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তবে এ মামলায় উদ্দেশ্য প্রনোদিতভাবে সেচ্ছাসেবকদল ও ছাত্রদলের তিন নেতাকে ফাঁসানোর অভিযোগ উঠেছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বালুমহাল ইজারা নিতে সোমবার দুপুর দেড়টার দিকে দরপত্র জমা দিতে বরিশাল জেলা প্রশাসক কার্যালয় যান তারা। এতে বাধা দেন আসামিরা। জোর করে দরপত্র জমা দিলে আসামীরা তাদের ওপর চড়াও হন। একপর্যায়ে আসামিরা মতিনের ভাতিজা সেনা সদস্য জাফরকে জেলা প্রশাসক কার্যালয় থেকে অপহরণ করে লঞ্চঘাট এলাকায় রিচমার্ট হোটেলের ৩১০ নম্বর কক্ষে আটকে রাখে। সেখানে তিনি নিজেকে সেনাবাহিনীর ল্যান্স কর্পোরাল পরিচয় দেয়ার পরও তাকে মারধর করা হয়। পরে সেখানে অভিযান চালিয়ে ৩ জনকে আটক করা হয়।

তবে সূত্র বলছে, মামলার বাদী কাজী মতিউর রহমান মতিন মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের যুবলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

তিনি শুধুমাত্র রাজনৈতিক পরিচয়ই নয়, তিনি বিএনপির বিরুদ্ধে প্রকাশ্যে আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন। আওয়ামী লীগের স্থানীয় এমপি ও মন্ত্রীদের ছত্রছায়ায় অপরাধমূলক কাজ করেন। কাজী মতিনের বিষয়ে রয়েছে নানা অভিযোগে বেশ কয়েকটি মামলা। এরমধ্যে ডাকাতি, হত্যা ও অস্ত্রের ২৮ টি মামলার আসামিও ছিলেন। ৫ আগস্টের পর চাঁদপুর ছাড়াও তিনি ও তার ভাই চেয়ারম্যান কাজী মিজানুর রহমান নারায়নগঞ্জে শেখ হাসিনাসহ হত্যা মামলার আসামি। এসব মামলায় তাকে গত ৩০ ডিসেম্বর গ্রেফতারও করে জেলা গোয়েন্দা পুলিশ। অবশ্য ইদানিং শোনা যাচ্ছে- মতিন যুবদল কিংবা বিএনপির রাজনীতিতে প্রবেশের চেষ্টার মাধ্যমে ফের মরিয়া হয়ে উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কাজী মতিন এর বড় ভাই মোহনপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা কাজী মিজানুর রহমান। এছাড়া তিনি চাঁদপুরের আলোচিত বালুখেকো ইউপি চেয়ারম্যান সেলিম খানের সহযোগী ছিলেন। সেলিম খানের মৃত্যুর পর আত্মগোপনে থেকে কাজী মিজানুর রহমান ও কাজী মতিন চাঁদপুরে শত শত অবৈধ ড্রেজার বসিয়ে অবৈধভাবে মেঘনা নদী থেকে বালু উত্তোলন করার বিষয়ে অভিযোগ রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে।

নাম প্রকাশে অনিচ্ছুক বরিশাল বিএনপির একাধিক নেতা-কর্মীরা জানিয়েছেন, কাজী মতিন সৈয়দপুর ক্যান্টনমেন্টে কর্মরত জাফর এর মাধ্যমে সেনা সদস্য পরিচয় দিয়ে বরিশাল ডিসি অফিসে টেন্ডার ড্রপ করেন। পরে স্থানীয় বিএনপির লোকজন এর প্রতিবাদ করেন। এ ঘটনার সাথে সম্পৃক্ততা না থাকার পরেও মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মশিউর রহমান মঞ্জু, বরিশাল জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মাকসুদুর রহমান ওরফে মাসুদ রাঢ়ী, জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নিজামুর রহমান নিজাম, সংসদ সচিব কামরুল, জেলা ছাত্রদলের আহ্বায়ক প্রকৌশলী মাহফুজুল আলম মিঠুসহ কয়েকজন নেতাকর্মীকে আসামী করা হয়। ওই সেনা সদস্য আত্মগোপনে ছিলেন এমনকি ৩ জনকে রিচমার্ট থেকে আটকের সময়ও সে আত্মগোপনে ছিলেন। একজন আলোচিত যুবলীগ নেতা হয়ে এভাবে বিএনপির অংগ সংগঠনের শীর্ষ নেতাদের নামে মামলা করলো যা সত্যি দু:খজনক। যুবলীগ নেতার এমন কান্ডে হতবাক বরিশাল বিএনপি’র নেতাকর্মীরা।

এব্যাপারে মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মশিউর রহমান মঞ্জু বলেন, আমি এ ঘটনার সাথে কোনভাবেই সম্পৃক্ত না, এমনকি বালুমহলের এ ইজারাদার টেন্ডার পর্যন্ত আমি ক্রয় করিনি। সেখানে আমাকে মামলার আসামী করা হলো। শুনেছি মামলার বাদি একজন যুবলীগ নেতা। আমাকে কি কারনে-কেন আসামী করা হলো সেটিও আমি বুঝতে পারছি না। এ ঘটনায় কে ছিলো কিংবা ছিলোনা সেটি আমি জাননা। তবে আমি স্পষ্টভাবে বলতে চাই- আমাকে মিথ্যা ও হয়রানিমূলকভাবে এ মামলার আসামী করা হয়েছে। আমি প্রশাসনের কাছে সঠিক তদন্তের দাবী জানাচ্ছি।

এ ঘটনায় তাকে সম্পৃক্ত করে মানহানি করায় তিনি আইনের আশ্রয় নেবেন বলেও জানান এই সেচ্ছাসেবক দল নেতা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION