1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
বরগুনায় এলজিইডি কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা

গাইবান্ধায় ট্রাক উল্টে প্রাণ গেল ১৩ জনের

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২১ মে, ২০২০
  • ১১৮৭ জন সংবাদটি পড়েছেন।

 

গাইবান্ধায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক উল্টে ১৩ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ১০ জন বয়স্ক এবং তিনজন শিশু রয়েছে বলে জানা গেছে। আজ বৃহস্পতিবার দুপুরে পলাশবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দুর্ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশের ওসি আবদুল কাদের বলেন, সকালে ঢাকা থেকে রংপুরগামী রডভর্তি একটি ট্রাক পলাশবাড়ির জুনদহ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় ট্রাকের উপরে থাকা তিন শিশুসহ ১৩ জন রডের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানান তিনি।

গাইবান্ধা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আমিনুল ইসলাম জানান, নিহতদের মধ্যে তিন জন শিশু ও ১০ জন বয়স্ক মানুষ রয়েছেন। তারা রডবোঝাই ট্রাকের ওপর ত্রিপল বিছিয়ে ঢাকা থেকে রংপুরের উদ্দেশ্যে যাচ্ছিলেন। গতকাল রাতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি ও ঝড়ো হাওয়ার ফলে এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে দূর্ঘটনার পর ট্রাক চালক ও তার সহকারী পালিয়ে গেছে বলে ধারণা করছেন পুলিশ কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION