1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

চট্টগ্রামে আরো ৯০ জনের করোনা শনাক্ত, মৃত ৪

  • প্রকাশিত : শুক্রবার, ২২ মে, ২০২০
  • ৯৮৮ জন সংবাদটি পড়েছেন।

 

চট্টগ্রামে নতুন করে ৯০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সর্বশেষ ৪৬২টি নমুনা পরীক্ষায় নগর ও জেলা মিলে এসব রোগীর পজিটিভ পাওয়া গেছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় চট্টগ্রামে চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত ৪৯ জনের মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, চট্টগ্রামের তিনটি ল্যাবে গত চব্বিশ ঘণ্টায় ৪৬২ জনের নমুনা পরীক্ষায় ৯০ জনের সংক্রমণ পাওয়া গেছে।

ফৌজদারহাটের বিআইটিআইডিতে ২৬৪ জনের নমুনা পরীক্ষায় ২০ জনের সংক্রমণ শনাক্ত হয়। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ল্যাবে ১২৯ জনের নমুনা পরীক্ষা করে ৭০ জনের করোনা পজেটিভ পাওয়া যায়। নতুন আক্রান্তদের মধ্যে ৭৭ জন চট্টগ্রাম মহানগর এলাকার এবং ১৩ জন জেলার বিভিন্ন এলাকার।

মৃত চারজনের নমুনা করোনা পজেটিভ পাওয়া গেছে। তাদের মধ্যে নগরীর কোতোয়ালী ও বায়েজিদ এলাকার ৫১ ও ৬৫ বছর বয়সী দুই জন মারা যান বৃহস্পতিবার। ফিরিঙ্গি বাজার ও সাগরিকার ৫০ ও ৪৫ বছর বয়সী দুইজনের মৃত্যু হয় বুধবার। মৃত চারজনই পুরুষ।

এ নিয়ে চট্টগ্রামে করোনা আক্রান্ত মোট রোগীর সংখ্যা ১৩১৮ জন। এর মধ্যে মারা গেছে ৪৯ জন। হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাসায় গেছেন ১৪০ জন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION