1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

মুসলিমদের ঈদ শুভেচ্ছা জানালেন ট্রুডো

  • প্রকাশিত : রবিবার, ২৪ মে, ২০২০
  • ১১২৭ জন সংবাদটি পড়েছেন।

 

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো মুসলিমদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উপলক্ষে প্রাণঢালা শুভেচ্ছা জানিয়েছেন। দেশ গঠনে মুসলিম কানাডীয়দের অবদানের স্বীকৃতি দিতে ঈদ একটা উপলক্ষ বলে উল্লেখ করেন তিনি।কানাডা ও বিশ্বজুড়ে মুসলিম উম্মাহকে মোবারকবাদ জানিয়ে একটি ভিডিও পোস্ট করেছেন তুমুল জনপ্রিয় তরুণ এই রাজনীতিক।

কানাডার প্রধানমন্ত্রীর দপ্তরের এক বিবৃতি ও টুইটার অ্যাকাউন্টে দেয়া ভিডিওতে ট্রুডো বলেন, সূর্য অস্ত যেতেই রাত থেকে কানাডা ও বিশ্বজুড়ে থাকা মুসলমানরা রোজা ও নামাজের পবিত্র মাস রমজানের শেষ উপলক্ষে শুরু করবে ঈদুল ফিতর উদযাপন।

ভিডিওতে তিনি করোনাভাইরাসের কারণে এবারের ঈদ ভিন্ন পরিবেশে হতে যাচ্ছে বলেও উল্লেখ করেন।
জাস্টিন ট্রুডো বলেন, “যেহেতু আমরা কোভিড-১৯ এর বিরুদ্ধে লড়াইয়ে আছি, তাই এবারের ঈদের অনেক ঐতিহ্য ও উদ্যাপন ভিন্ন হবে। যেমনটা পুরো রমজান জুড়ে হয়েছে, মুসলিম কানাডীয়রা ঘরে নামাজ পড়বে। বিশেষ এই দিনটি ভার্চুয়াল মাধ্যমে পালন করবে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শে আমরা এসব কঠিন সময় কাটিয়ে উঠব।”

করোনা সংকটে কানাডীয় মুসলমানদের অবদানের কথাও ঈদ শুভেচ্ছা বার্তায় তুলে ধরেন ট্রুডো বলেন, ‘আমাদের দেশকে আরও ভালো জায়গায় নিতে মুসলিম কানাডীয়রা যেভাবে কাজ করে যাচ্ছে তার স্বীকৃতি দিতে এবং আমরা যে বৈচিত্র্যপূর্ণ জাতিতে পরিণত হয়েছি তা উদযাপন করতে ঈদুল ফিতর আমাদের সবার জন্য একটা সুযোগ।’

“আমাদের পরিবারের পক্ষ থেকে আমি সবাইকে উৎফুল্ল একটি ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION