1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন আঙ্গিকে আধুনিক চক্ষু চিকিৎসার ঠিকানা চরফ্যাশন দ্বীপ চক্ষু হাসপাতাল শিবারহাট হাইস্কুলে চরফ্যাশন দ্বীপ চক্ষু হাসপাতালের চক্ষু চিকিৎসা ক্যাম্প তারেক রহমান ও আনোয়ার ইব্রাহিম দ্বিপক্ষীয় বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলন বরগুনায় এলজিইডি কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী

আরিচা ও পাটুরিয়া ফেরিঘাটে আজও ঘরমুখো যাত্রীদের চাপ

  • প্রকাশিত : রবিবার, ২৪ মে, ২০২০
  • ১১৪৩ জন সংবাদটি পড়েছেন।

 

আরিচা ও পাটুরিয়া ফেরি ঘাটে আজও রয়েছে যাত্রীদের চাপ। তবে ফেরি চলাচল স্বাভাবিক থাকায় দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১টি জেলার প্রবেশমুখ পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌরুটে যাত্রী ও যানবাহন পারাপার হচ্ছে নির্বিঘ্নে। বর্তমানে ৭টি ফেরী দিয়ে যাত্রীদের পাশাপাশি ব্যক্তিগত যানবাহনসহ পণ্যবাহী ট্রাক পার করা হচ্ছে।

এদিকে ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া ভাবে যানবাহন চালাচ্ছে চালকরা। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। বাস চলাচল বন্ধ থাকায় মহাসড়কে যাতায়াত করছে মোটরসাইকেল, প্রাইভেট কার, অটোরিকশা, সিএনজি ও পিকআপ ভ্যান।

এ বিষয়ে শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তানিয়া সুলতানা বলেন, ফেরি সার্ভিস স্বাভাবিক আছে। তবে, বেপরোয়া গাড়ি চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের উপ- মহাব্যবস্থাপক জিল্লুর রহমান জানান, পাটুরিয়া -দৌলতদিয়া নৌপথে ১৬টি ফেরির মধ্যে ১৫টি প্রস্তুত আছে। বর্তমানে ৭টি দিয়ে যাত্রীদের পাশাপাশি ব্যক্তিগত যানবাহনসহ পণ্যবাহী ট্রাক পার করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION