1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

এমপি এবাদুল করিম করোনায় আক্রান্ত

  • প্রকাশিত : বুধবার, ২৭ মে, ২০২০
  • ১০৫৮ জন সংবাদটি পড়েছেন।

ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) থেকে নির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবু্ল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সাংসদের পিএ মোক্তার সিকদার আজ বুধবার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। বর্তমানে তিনি ঢাকার বাসায় হোম কোয়ারেন্টিনে রয়েছেন বলেও জানান সাংসদের এই পিএ।

মোক্তার সিকদার আরও জানান, সাংসদ এবাদুল করিম বেশ কয়েকদিন ধরেই করোনা উপসর্গে ভুগছিলেন। পরে গত ১৯ মে তাঁর করোনার নমুনা পরীক্ষায় কোভিড-১৯ পজিটিভ পাওয়া যায়। এরপর থেকে তিনি ঢাকার বাসায় স্বাস্থ্যবিধি মেনে হোম কোয়ারেন্টিনে রয়েছেন।

সাংসদ এবাদুল করিম তথ্য মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও দেশের বৃহৎ ওষুধ শিল্প প্রতিষ্ঠান বীকন ফার্মাসিউটিক্যালসের কর্ণধার।

তিনি ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে আওয়ামী লীগ থেকে নির্বাচিত সংসদ সদস্য। এদিকে, বাংলাদেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত একটি কোম্পানি বিকন ফার্মা। ২০০টিরও বেশি জেনেরিক ওষুধ এবং ক্যানসারের ৬৫টি ওষুধ উৎপাদন করে প্রতিষ্ঠানটি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION