1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
সোমবার, ০৪ মে ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনাম :
বরগুনায় এলজিইডি কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা

একদিনে রেকর্ড ২০২৯ জন করোনা রোগী শনাক্ত, মৃত্যু ১৫

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২০
  • ১০৭১ জন সংবাদটি পড়েছেন।

 

দেশে গত ২৪ ঘণ্টায় ২০২৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এছাড়া মারা গেছেন আরও ১৫ জন। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা ৫৫৯ জন। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪০ হাজার ৩২১ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৯৩১০ টি। নমুনা সংগ্রহ করা হয়েছে ৯২৬৭ টি।

করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে বৃহস্পতিবার (২৮ মে) দুপুরে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে বুধবার দেশে দেড় সহস্রাধিক করোনা রোগী শনাক্ত ও ২২ জনের মৃত্যুর তথ্য দিয়েছিল অধিদপ্তর। গেল কিছুদিন ধরে দেশে প্রায় প্রতিদিনই দেড় সহস্রাধিক করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হলেও সাধারণ ছুটি আর না বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।

বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপনও জারি করেছে। ৩১ তারিখ থেকে সরকারি সব অফিস-আদালত খুলে দিলেও গণপরিবহন চলাচল সীমিত রাখারই সিদ্ধান্ত হয়েছে। এছাড়া অফিস করার ক্ষেত্রেও স্বাস্থ্যবিধিগুলো মেনে চলার নির্দেশনা দেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION