1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
সোমবার, ০৪ মে ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম :
বরগুনায় এলজিইডি কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা

করোনায় মৃত ২৩ জনের বিষয়ে যা জানানো হয়েছে

  • প্রকাশিত : শুক্রবার, ২৯ মে, ২০২০
  • ১১৬৯ জন সংবাদটি পড়েছেন।

 

গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে ২৩ জনের মৃত্যু হয়েছে। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মোট ৫৮২ জনের মৃত্যু হয়েছে। শনাক্তের বিবেচনায় মৃত্যু হার ১.৩৬ শতাংশ। সুস্থ হয়েছে ৫৯০ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৯ হাজার ১৫জন।

গত ২৪ ঘণ্টায় ১৯ জন পুরুষ এবং ৪ জন নারীর মৃত্যু হয়েছে। মৃত্যুবরণকারীদের বয়স ভিত্তিক পরিসংখ্যান হলো- ১১ থেকে ২০ বছরের ১ জন, ২১ থেকে ৩০ বছরের ১ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ২ জন, ৪১ থেকে ৫০ বছরের ৬ জন, ৫১ থেকে ৬০ এর মধ্যে ৫ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৬ জন, ৭১ থেকে ৮০ বছরের ১ জন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ১ জন, সর্বমোট ২৩ জন।

আজ শুক্রবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে আরও জানানো হয়, দেশে গত ২৪ ঘণ্টায় ২৫২৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪২ হাজার ৮৪৪ জন। সারা দেশে বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে সুস্থ হয়েছেন আরও ৫৯০ জন। সব মিলে এ পর্যন্ত মোট ৯ হাজার ১৫ জন সুস্থ হয়ে উঠলেন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১১৩০১টি। নমুনা সংগ্রহ করা হয়েছে ১২৯৮২ টি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION