1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম :
চলতি অর্থবছরে স্থানীয় সরকার নির্বাচন পুরোপুরি শেষ করা সম্ভব নয় ব্রাহ্মণবাড়িয়ায় গরুর ঘাস কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ বাবার পছন্দের পাত্রকে বিয়ে করতে রাজি না হওয়ায় ঘুমন্ত মেয়েকে গুলি নতুন আঙ্গিকে আধুনিক চক্ষু চিকিৎসার ঠিকানা চরফ্যাশন দ্বীপ চক্ষু হাসপাতাল শিবারহাট হাইস্কুলে চরফ্যাশন দ্বীপ চক্ষু হাসপাতালের চক্ষু চিকিৎসা ক্যাম্প তারেক রহমান ও আনোয়ার ইব্রাহিম দ্বিপক্ষীয় বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলন বরগুনায় এলজিইডি কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

চরফ্যাশনে ৩ জনের করোনা পজেটিভ, ৯ ঘর লকডাউন

  • প্রকাশিত : শনিবার, ৩০ মে, ২০২০
  • ১৩০৭ জন সংবাদটি পড়েছেন।

মোঃ শরিফুল আলম সোয়েব, চরফ্যাশন।

ভোলার চরফ্যাশনে করোনা শনাক্ত হওয়ার তিন ব্যক্তির বাড়িসহ মোট ৯টি ঘর লকডাউন করে দিয়েছে উপজেলা প্রশাসন।
আজ ২৯ মে সকালে এসব বাড়ি-ঘর লকডাউন করা হয়। এসময় সংশ্লিষ্ট বাড়িতে থাকা পরিবারগুলোর জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খাদ্য সামগ্রী সরবরাহ করা হয়।
জানা গেছে, ভোলার চরফ্যাশনে ২৮ মে ৩ জন করোনা রিপোর্ট পজিটিভ রিপোর্ট আসে। করোনা শনাক্ত হওয়া ব্যক্তিরা হচ্ছে-আবদুল্লাহপুর ইউনিয়নের আমিনাবাদ গ্রামের ৮নং ওয়ার্ডের খোরশেদ আলমের ছেলে স্বাস্থ্যকর্মী মোঃ আসাদুজ্জামান (৪৯)। তার বাড়ি বসত উল্লাহ চৌমুহনীর পূর্ব পার্শ্বে। আবদুল্লাহপুর ইউনিয়নের আমিনাবাদ গ্রামের ৮নং ওয়ার্ডের দরবেশ বাড়ির আঃ রহিমের ছেলে মোঃ জসিম উদ্দিন ( ৪৫) ও একই ইউনিয়নের আবুবকরপুর গ্রামের ১নং ওয়ার্ডের রুস্তম হাওলাদার বাড়ির সামছুদ্দীন হাওলাদারের ছেলে মোঃ শিহাব (১৯) এর করোনা শনাক্ত হয়েছে।

চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন জানান, গতকাল করোনা শনাক্ত হওয়া তিন ব্যক্তির বাড়িসহ মোট নয় ঘর আজ ২৯ মে লকডাউন করা হয়েছে। এসব বাড়ি-ঘরে থাকা মানুষদের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হয়েছে।
তিনি আরও জানান, মোঃ শিহাব (১৯) এর বাড়িসহ ৭ ঘর, স্বাস্থ্যকর্মী মোঃ আসাদুজ্জামান (৪৯) ও মোঃ জসিম উদ্দিন ( ৪৫) এর বাড়ি লকডাউন করা হয়।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন ছাড়াও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন মাহামুদ, থানা পুলিশের এসআই মোহাম্মদ পনিরসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।


এর আগে চরফ্যাশন থানা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যান কর্মকর্তা মোঃ শাহাব উদ্দীন গতকাল জানান, ২৮ মে এ ৩ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শোভন কুমার বসাক গতকাল এ প্রতিবেদককে জানান, ৩ ব্যক্তির করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। তারা নিজ নিজ বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছে। আমরা চিকিৎসাসহ প্রয়োজনীয় সহযোগিতা করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION