1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
চলতি অর্থবছরে স্থানীয় সরকার নির্বাচন পুরোপুরি শেষ করা সম্ভব নয় ব্রাহ্মণবাড়িয়ায় গরুর ঘাস কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ বাবার পছন্দের পাত্রকে বিয়ে করতে রাজি না হওয়ায় ঘুমন্ত মেয়েকে গুলি নতুন আঙ্গিকে আধুনিক চক্ষু চিকিৎসার ঠিকানা চরফ্যাশন দ্বীপ চক্ষু হাসপাতাল শিবারহাট হাইস্কুলে চরফ্যাশন দ্বীপ চক্ষু হাসপাতালের চক্ষু চিকিৎসা ক্যাম্প তারেক রহমান ও আনোয়ার ইব্রাহিম দ্বিপক্ষীয় বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলন বরগুনায় এলজিইডি কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

ধর্ষণের ভিডিও ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে দিনের পর ধর্ষণ

  • প্রকাশিত : সোমবার, ১ জুন, ২০২০
  • ১৩৪৪ জন সংবাদটি পড়েছেন।

নাটোর প্রতিনিধি

নাটোরের বাগাতিপাড়ায় এক গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণ করে এবং সেই ধর্ষণের ঘটনা মোবাইলে ভিডিও ধারণ করে সেই ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অন্য একজন সহযোগীকে সাথে নিয়ে দিনের পর দিন ধর্ষণ করার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

শনিবার ওই গৃহবধূ বাদী হয়ে বাগাতিপাড়া থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় আসামি করা হয়েছে একই উপজেলার হাটগোবিন্দপুর গ্রামের মৃত সোহরাব খাঁর ছেলে। মামলার অপর আসামি সিরাজুল ইসলাম ও তার সহযোগী একই গ্রামের মৃত হারেজ প্রামানিকের ছেলে সাহাদত হোসেন সাধু।

মামলার অভিযোগে বলা হয়, হাটগোবিন্দুপর গ্রামের সিরাজ এক গৃহবধূকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে এবং মোবাইলে ভিডিও ধারণ করে। পরে এই ভিডিও দেখিয়ে ইন্টারনেটে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে দিনের পরদিন ধর্ষণ করতে থাকে। এক পর্যায়ে প্রতিবেশী মৃত হারেজ প্রামানিকের ছেলে সাহাদত হোসেন সাধুকে সঙ্গে নিয়ে ওই গৃহবধূকে নিয়মিত ধর্ষণ করতে থাকে। পরে অতিষ্ঠ হয়ে ওই গৃহবধূ বাগাতিপাড়া মডেল থানায় মামলা দায়ের করেন।

এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার ওসি নাজমুল হক মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে জানান, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION