1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

করোনায় মৃত্যু ৩৭, আক্রান্ত ২৯১১। আক্রান্তের নতুন রেকর্ড।

  • প্রকাশিত : মঙ্গলবার, ২ জুন, ২০২০
  • ১৩০০ জন সংবাদটি পড়েছেন।

করোনা প্রতিনিধিঃ

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় ২,৯১১ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। এটি একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। গতকাল সোমবারের চেয়ে আজ মঙ্গলবার ৫৩০ জন বেশি আক্রান্ত হয়েছেন।

একই সময়ে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৭ জন এবং করোনা থেকে সুস্থ হয়েছেন ৫২৩ জন। এনিয়ে মোট মারা গেলেন ৭০৬ জন এবং মোট সুস্থ হলেন ১১,১২০ জন।

গতকাল পর্যন্ত নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছিলেন ২,৩৮১ জন। এর আগের দিন রবিবার ২,৫৪৫ জন আর শনিবার ১,৭৬৪ জন শনাক্ত হয়েছিলেন।

দেশে বর্তমানে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৪২ হাজার ছাড়িয়েছে। এখন এ ভাইরাসে শনাক্ত ৫২,৪৪৫ জন রোগী রয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

অনলাইন বুলেটিনে বলা হয়, ৫২টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১২,৭০৪ জনের নমুনা পরীক্ষা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION