1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

করোনায় মৃত ৩৫ জনের বিষয়ে যা জানানো হয়েছে

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২০
  • ৯৭৩ জন সংবাদটি পড়েছেন।

 

গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে ৩৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট ৭৮১ জনের মৃত্যু হয়েছে।

নতুন মারা যাওয়া ৩৫ জনের ২৯ জন পুরুষ ও ছয় জন নারী। বয়সভিত্তিক বিশ্লেষণে তাদের মধ্যে তিন জনের বয়স ২১-৩০ বছরের মধ্যে, একজনের বয়স ৩১-৪০ বছরের মধ্যে, তিন জনের বয়স ৪১-৫০ বছরের মধ্যে, ১৪ জনের বয়স ৫১-৬০ বছরের মধ্যে, ১১ জনের বয়স ৬১-৭০ বছরের মধ্যে, দুজনের বয়স ৭১-৮০ বছরের মধ্যে ও একজনের বয়স ৮১-৯০ বছরের মধ্যে।

এলাকা বিশ্লেষণে ঢাকা বিভাগে ২১ জন, চট্টগ্রাম বিভাগে ৯ জন, সিলেট বিভাগে ২, রাজশাহী বিভাগে ১জন, বরিশাল বিভাগে ১ জন, খুলনা বিভাগে ১ জন।

এই ৩৫ জনের হাসপাতালে ২২ জন মারা যান, ১২ জন বাড়িতে মারা যান এবং একজনকে মৃত্যুর পর হাসপাতালে আনা হয়।

বৃহস্পতিবার (৪ জুন) দুপুর আড়াইটার দিকে করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য দেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

ব্রিফিংয়ে নাসিমা সুলতানা আরও জানান, গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৬৯৪টি টি নমুনা পরীক্ষায় ২ হাজার ৪২৩ জন রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৫৭,৫৬৩ জন। গেল ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৭১ জন। এ নিয়ে মোট সুস্থের সংখ্যা ১২ হাজার ১৬১ জন। যা মোট আক্রান্তের ২১ দশমিক ১৩ শতাংশ।

তিনি বলেন, দেশে মোট ৫০টি পরীক্ষাগারে বর্তমানে নমুনা সংগ্রহ করা হচ্ছে। দেশে গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৭৮৮ নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনা পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৬৯৪ টি। দেশে মোট ৩ লাখ ৫৮ হাজার ২৭৭ নমুনা পরীক্ষা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION