1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চলতি অর্থবছরে স্থানীয় সরকার নির্বাচন পুরোপুরি শেষ করা সম্ভব নয় ব্রাহ্মণবাড়িয়ায় গরুর ঘাস কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ বাবার পছন্দের পাত্রকে বিয়ে করতে রাজি না হওয়ায় ঘুমন্ত মেয়েকে গুলি নতুন আঙ্গিকে আধুনিক চক্ষু চিকিৎসার ঠিকানা চরফ্যাশন দ্বীপ চক্ষু হাসপাতাল শিবারহাট হাইস্কুলে চরফ্যাশন দ্বীপ চক্ষু হাসপাতালের চক্ষু চিকিৎসা ক্যাম্প তারেক রহমান ও আনোয়ার ইব্রাহিম দ্বিপক্ষীয় বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলন বরগুনায় এলজিইডি কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

বন্ধ থাকছে নিউ মার্কেটও

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৭ মে, ২০২০
  • ১২৮৪ জন সংবাদটি পড়েছেন।

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে খুলছে না দেশের বৃহত্তম তিনটি মার্কেট নিউমার্কেট, বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স ও যমুনা ফিউচার পার্ক।

দিন দিন বেড়েই চলেছে করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগীর সংখ্যা। এমন পরিস্থিতির উন্নতি না হলে আগামী ১০ মে রাজধানীর নিউ মার্কেট চালু করা হবে না।

বুধবার নিউ মার্কেট ব্যবসায়ী সমিতি ও নিউ মার্কেট দোকান মালিক সমিতি ভার্চুয়াল মিটিংয়ে এমনটা জানানো হয়। নিউ মার্কেট দোকান মালিক সমিতির সভাপতি আশরাফ উদ্দিন বলেন, ‘পরিবহন বন্ধ, আমরা দোকান খুলে কি করবো। পরিবহন বন্ধ থাকলে মিরপুরের একজন ক্রেতা দোকানে আসতে পারবেন না। সংক্রমণ বাড়তে থাকলে দোকান খুলে কি করব।’

ঈদ উপলক্ষে সব মার্কেট আগামী ১০ মে থেকে খোলার অনুমতি দিয়েছে সরকার। তবে বসুন্ধরা সিটি শপিং মল ও যমুনা ফিউচার পার্ক কর্তৃপক্ষ জনস্বার্থের কথা ভেবে ঈদ পর্যন্ত মার্কেট বন্ধ ঘোষণা করেছে। মার্কেট বন্ধ করা নিয়ে এখনো নিশ্চিত কোনো সিদ্ধান্ত নিতে পারে নি ঢাকা নিউমার্কেট ব্যবসায়ী সমিতি। অধিকাংশ ব্যবসায়ী মার্কেট খোলার পক্ষে হলেও বিরোধিতা করছেন বাকিরা।

এমতাবস্থায় ঝুলে গেছে নিউমার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত। বুধবার (৬ মে) সন্ধ্যায় নিউমার্কেট ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে সমিতির সভাপতি ডাঃ শাহীন জানান, ঈদের আগ পর্যন্ত মার্কেট না খোলার ব্যাপারটি নিশ্চিত নয়। তবে অধিকাংশ ব্যবসায়ী দোকান খোলা রাখার পক্ষে। যদি এই বিষয়ে কোনো পরিবর্তন আসে তবে তা পরবর্তীতে জানানো হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION