1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনাম :
চলতি অর্থবছরে স্থানীয় সরকার নির্বাচন পুরোপুরি শেষ করা সম্ভব নয় ব্রাহ্মণবাড়িয়ায় গরুর ঘাস কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ বাবার পছন্দের পাত্রকে বিয়ে করতে রাজি না হওয়ায় ঘুমন্ত মেয়েকে গুলি নতুন আঙ্গিকে আধুনিক চক্ষু চিকিৎসার ঠিকানা চরফ্যাশন দ্বীপ চক্ষু হাসপাতাল শিবারহাট হাইস্কুলে চরফ্যাশন দ্বীপ চক্ষু হাসপাতালের চক্ষু চিকিৎসা ক্যাম্প তারেক রহমান ও আনোয়ার ইব্রাহিম দ্বিপক্ষীয় বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলন বরগুনায় এলজিইডি কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

করোনাযুদ্ধে প্রাণ হারালেন আরেক পুলিশ সদস্য

  • প্রকাশিত : সোমবার, ৮ জুন, ২০২০
  • ১১৬২ জন সংবাদটি পড়েছেন।

ডেক্সরিপোর্ট  চলমান মহামারী করোনাযুদ্ধে জীবন দিলেন বাংলাদেশ পুলিশের আরেক সদস্য। আত্মোৎসর্গকারী এ পুলিশ সদস্য হলেন এসআই (নিরস্ত্র) মো. একরামুল ইসলাম (৪৫)।

তিনি চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড মডেল থানায় কর্মরত ছিলেন। করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার (৬ জুন) মারা যান তিনি।

একরামুলের বাড়ি কুমিল্লা জেলার লাকসাম থানার কাঁঠালিয়া গ্রামে। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

বাংলাদেশ পুলিশের ব্যবস্থাপনায় তার মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ধর্মীয় বিধান অনুযায়ী পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এ নিয়ে বাংলাদেশ পুলিশের ১৮ জন সদস্য করোনাকালে জনগণকে সুরক্ষিত রাখতে গিয়ে জীবন দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION