1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চলতি অর্থবছরে স্থানীয় সরকার নির্বাচন পুরোপুরি শেষ করা সম্ভব নয় ব্রাহ্মণবাড়িয়ায় গরুর ঘাস কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ বাবার পছন্দের পাত্রকে বিয়ে করতে রাজি না হওয়ায় ঘুমন্ত মেয়েকে গুলি নতুন আঙ্গিকে আধুনিক চক্ষু চিকিৎসার ঠিকানা চরফ্যাশন দ্বীপ চক্ষু হাসপাতাল শিবারহাট হাইস্কুলে চরফ্যাশন দ্বীপ চক্ষু হাসপাতালের চক্ষু চিকিৎসা ক্যাম্প তারেক রহমান ও আনোয়ার ইব্রাহিম দ্বিপক্ষীয় বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলন বরগুনায় এলজিইডি কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

গার্মেন্টস শ্রমিকদের পূর্ণমজুরি ও কর্মহীনদের রেশন দাবি শ্রমিক জোটের

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৭ মে, ২০২০
  • ১৫৫৭ জন সংবাদটি পড়েছেন।

গোলাম কিবরিয়া , ঢাকা

করোনায় শ্রমিকদের মজুরি ও স্বাস্থ্য সুরক্ষা নিয়ে কোনো ধরণের অবহেলা না  করার জন্য মালিক-কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে জাতীয় শ্রমিক  জোট-বাংলাদেশের নেতারা। অন্যথায় শ্রমিক অসন্তোষ ভয়াবহ রূপ নিতে পারে বলে  সতর্ক করে দিয়েছেন তারা।

বৃহস্পতিবার জাতীয় শ্রমিক জোটের সভাপতি ও শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদের  (স্কপ) অন্যতম নেতা সাইফুজ্জামান বাদশা এবং সংগঠনের সাধারণ সম্পাদক ও স্কপ  যুগ্ম-সমন্বয়কারী নইমুল আহসান জুয়েলসহ কেন্দ্রীয় নেতারা এক বিবৃতিতে এই  আহ্বান জানান।

শ্রমিক জোটের দফতর সম্পাদক রাজীব আহমেদের পাঠানো  বিবৃতিতে নেতারা বলেন, করোনা মোকাবেলায় প্রধানমন্ত্রী অত্যন্ত সংবেদনশীলতা  নিয়ে গার্মেন্টসসহ রফতানিমুখি খাতের শ্রমিক কর্মচারীদের বেতনভাতার জন্য  ইতোমধ্যে ৫ হাজার কোটি টাকা বরাদ্দ করেছেন। সেই প্রণোদনার টাকা গামেন্ট  মালিকরা শ্রমিকদের পূর্ণমজুরি প্রদান না করে ৬০ ভাগ প্রদানের চেষ্টা বরছেন।  মজুরি দেওয়া নিয়ে এই কৃত্রিম জটিলতা সৃষ্টি, কত শতাংশ মজুরি দেওয়া হবে তা  নিয়ে বিতর্ক ও কালক্ষেপণ করায় শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দিচ্ছে। এ  অবস্থা নিরসনে শ্রমিকদের পূর্ণমজুরি ও ঝুঁকিভাতার দাবি জানান শ্রমিক জোট ও  স্কপ নেতারা।

এদিকে নেতারা উদ্বেগ প্রকাশ করে বলেন, সরকার সীমিত  আকারে কারখানা চালুর কথা বললেও ব্যাপকভাবে কারখানা চালু ও স্বাস্থ্যবিধি  পুরোপুরি না মানায় উদ্বেগ প্রকাশ করেন তারা। নেতারা বলেন, নারায়ণগঞ্জ,  গাজীপুর ও সাভারে অসংখ্য গার্মেন্ট কর্মী করোনা আক্রান্ত হয়েছেন। সেই সব  শ্রমিকের মাধ্যমে কারখানার অন্য শ্রমিক, ঘনবসতিপূর্ণ শ্রমিকদের বসবাসের  এলাকা ও সাধারণ মানুষের মধ্যে সংক্রমণ ছড়িয়ে পড়ছে।

এদিকে করোনার  প্রভাবে ক্ষতিগ্রস্থ প্রতিষ্ঠানিক-অপ্রাতিষ্ঠানিক, শহর ও গ্রামের সব ধরনের  শ্রমিক-মজুর, রিকশা-ভ্যানচালক, ক্ষুদ্র ব্যবসায়ী, হকার, দোকান-কর্মচারীসহ  সীমিত আয়ের মানুষের জন্য নানা সংকট তৈরি হয়েছে। নেতারা দাবি করেন, সব খাতের  শ্রমিকদের সামাজিক সুরক্ষাজালের আওতায় আনতে হবে। অপ্রাতিষ্ঠানিক খাতের  কর্মহীন শ্রমিকদের জন্য রেশন ব্যবস্থা চালু করতে হবে। ক্ষেত্র বিশেষে  বিনামূল্যে খাদ্য ও সুরক্ষাসামগ্রী সরবরাহ করার উদ্যোগ নিতে হবে। অন্যথায়  কর্মহীন ও খাদ্যহীন শ্রমিকদের বিক্ষোভ চরম রূপ নিতে পারে বলে আশঙ্কা প্রকাশ  করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION