1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

মাস্ক ছাড়াই ঘুরে বেড়াচ্ছেন ইমরান খান!

  • প্রকাশিত : সোমবার, ৮ জুন, ২০২০
  • ১০৮৯ জন সংবাদটি পড়েছেন।

 

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান মাস্ক না পরেই ঘুরে বেড়াচ্ছেন এরকম একটি ছবি সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

গত বুধবার রাতে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পার্টির ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টে ছবিটি পোস্ট করা হলে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

ভাইরাল হওয়া ছবিতে দেখা গেছে, ইসলামাবাদে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের প্রধান কার্যালয়ে সেনা প্রধান ও মন্ত্রীদের নিয়ে প্রবেশ করছেন ইমরান খান। তার সঙ্গে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী মেহমুদ কুরেশি, সেনাপ্রধান জেনারেল কামার বাজওয়া ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. মুয়ীদ ইউসুফ। মন্ত্রী ও সেনা প্রধানসহ সবাই মাস্ক পরে থাকলেও প্রধানমন্ত্রী ছিলেন খোলা মুখে।

জনসম্মুখেমাস্ক না পরলে রাজধানী ইসলামাবাদে জরিমানার বিধান জারি করা হলেও খোদ প্রধানমন্ত্রীর এমন কাণ্ডে অবাক সবাই। ভাইরাল হওয়া ছবিটি দেখে অনেকে মন্তব্য করেছেন, তবে কি আইন প্রধানমন্ত্রীর বেলায় প্রযোজ্য নয়?

পাকিস্তানে এ পর্যন্ত এক লাখ ১৪ হাজার ৬৮ জন করোনা শনাক্ত হয়েছে। মারা গেছে ২ হাজার ৩২ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৩ হাজার ৪৬৫ জন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION