1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন আঙ্গিকে আধুনিক চক্ষু চিকিৎসার ঠিকানা চরফ্যাশন দ্বীপ চক্ষু হাসপাতাল শিবারহাট হাইস্কুলে চরফ্যাশন দ্বীপ চক্ষু হাসপাতালের চক্ষু চিকিৎসা ক্যাম্প তারেক রহমান ও আনোয়ার ইব্রাহিম দ্বিপক্ষীয় বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলন বরগুনায় এলজিইডি কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী

হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

  • প্রকাশিত : সোমবার, ৮ জুন, ২০২০
  • ১২৯৮ জন সংবাদটি পড়েছেন।

করোনাভাইরাসের কারণে দীর্ঘ ৭৪ দিন বন্ধ থাকার পর সরকারি সকল নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু হয়েছে। আজ সোমবার বেলা সাড়ে ১১টায় ভারত থেকে পণ্য বোঝাই ট্রাকে জিরা নিয়ে বন্দরে প্রবেশে মধ্য দিয়ে এই কার্যক্রম চালু হয়।

বন্দর পরিচালনাকারী বেসরকারি প্রতিষ্ঠান পানামা পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক জানান, বাংলাদেশ ও ভারতের আমদানি-রপ্তানিকারকদের মধ্যে কয়েক দফা বৈঠক ও চিঠি আদান-প্রদানের পর সকল প্রকার স্বাস্থ্যবিধি মেনে আজ সোমবার সকাল থেকে দুই দেশের মাঝে এই বন্দর দিয়ে বাণিজ্য কার্যক্রম শুরু হয়েছে। প্রথম দিন ভুট্টা ও পেঁয়াজসহ বিভিন্ন আমদানি পণ্যবাহী ট্রাক প্রবেশ করেছে। প্রতিদিন এই বন্দরে ৪০ টি ট্রাকে করে আমদানি-রপ্তানি কার্যক্রম চালানো হবে।

হিলি ব্যবসায়ী ও উপজেলা ভাইস চেয়ারম্যান শানিনুর রেজা শাহিন বলেন , গত শনিবার থেকে হিলি বন্দর দিয়ে আমদানি রফতানি চালু হওয়ার কথা থাকলেও ওপারে ঝামেলার কারনে আজ সকাল থেকে আমদানি রপ্তানি শুরু হলো। জিরো পয়েন্ট থেকেই সরকারি সামাজিক দূরত্বসহ সকল নিয়ম কানুন মেনেই আমদানি করা হচ্ছে।

এদিকে জিরো পয়েন্ট গেটে বাসনো হয়েছে জীবাণুনাশক ট্যানেল, হ্যান্ড থ্যার্মাল দিয়ে মাপা হচ্ছে শরীরের তাপমাত্রা। প্রতিটি গাড়িকে জীবাণুনাশক স্প্রে মাধ্যমে প্রবেশ করতে দেওয়া হচ্ছে।

করোনা সংক্রমণ রোধে গত ২৬ মার্চ থেকে হিলি বন্দরের আমদানি-রপ্তানি বন্ধ হয়ে যায়। দীর্ঘদিন পর আমদানি-রপ্তানি চালু হওয়ায় হিলি বন্দরের শ্রমিকরা স্বস্তির নিঃশ্বাস ফেলছে। দীর্ঘদিন আমদানি-রপ্তানি বন্ধ থাকায় শ্রমিকরা মানবেতর জীবনযাপন করছিল। আমদানি-রপ্তানি চালু হওয়ায় আমদানিকারকরাও স্বস্তির নিঃশ্বাস ফেলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION