1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চলতি অর্থবছরে স্থানীয় সরকার নির্বাচন পুরোপুরি শেষ করা সম্ভব নয় ব্রাহ্মণবাড়িয়ায় গরুর ঘাস কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ বাবার পছন্দের পাত্রকে বিয়ে করতে রাজি না হওয়ায় ঘুমন্ত মেয়েকে গুলি নতুন আঙ্গিকে আধুনিক চক্ষু চিকিৎসার ঠিকানা চরফ্যাশন দ্বীপ চক্ষু হাসপাতাল শিবারহাট হাইস্কুলে চরফ্যাশন দ্বীপ চক্ষু হাসপাতালের চক্ষু চিকিৎসা ক্যাম্প তারেক রহমান ও আনোয়ার ইব্রাহিম দ্বিপক্ষীয় বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলন বরগুনায় এলজিইডি কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

বরিশালে জেলা প্রশাসনের পক্ষ থেকে অসহায়দের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ সামগ্রী বিতরণ

  • প্রকাশিত : শুক্রবার, ১২ জুন, ২০২০
  • ১১৯৫ জন সংবাদটি পড়েছেন।

প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে বরিশালে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিম্ন আয়ের খেটে-খাওয়া মানুষের জীবন যাপনের কথা বিবেচনা করে তাদের পাশে এসে দাড়িয়েছে প্রশাসন। করোনা ভাইরাসের শুরু থেকে বরিশাল জেলা প্রশাসন এ জেলার দরিদ্র অসহায় মানুষের জন্য নিরলস ভাবে কাজ করছে। এরই ধারাবাহিকতায় আজ ১১ জুন বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসন বরিশালের পক্ষ থেকে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে বরিশাল নগরীর কর্মহীন ১ হাজার দোকান কর্মচারীদের জন প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী ত্রাণ বিতরণ করেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান।

এসময় প্রত্যেককে চাল, আলু, ডাল, সাবান ইত্যাদি ত্রাণ সামগ্রী হিসেবে বিতরণ করা হয়। পর্যায়ক্রমে আরও অনেকের মাঝে বিতরণ করা হবে বলে জানায় জেলা প্রশাসন।

ত্রান বিতরণকালে জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান বলেন, সবাই ঘরে থাকবো প্রশাসনকে সহযোগিতা করবো, সামাজিক দূরত্ব বজায় রাখবো। প্রয়োজন ব্যতীত ঘরের বাহিরে যাবেন না। এসময় তিনি বরিশালবাসীকে নিরাপদে ঘরে অবস্থান করার অনুরোধ জানান।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বরিশাল শহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার বরিশাল সদর মোঃ মুনিবুর রহমানসহ আরো অনেকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION