1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
সোমবার, ০৪ মে ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
বরগুনায় এলজিইডি কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা

লাইফ সাপোর্টে থাকা নাসিমের অবস্থার অবনতি

  • প্রকাশিত : শুক্রবার, ১২ জুন, ২০২০
  • ১১৪৮ জন সংবাদটি পড়েছেন।

ডেক্সরিপোর্ট  সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিমের অবস্থার আরো অবনতি হয়েছে। বর্তমানে তিনি অচেতন অবস্থায় লাইফ সাপোর্টে রয়েছেন।

মোহাম্মদ নাসিমের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের প্রধান ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কনক কান্তি বড়ুয়া গণমাধ্যমকে জানান, আগে ব্লাড প্রেশার ও পালস ওষুধে নিয়ন্ত্রণ করা সম্ভব হলেও এখন তা আর থাকছে না। কখনও বাড়ছে, কখনও কমছে। ফলে অবস্থার আরো অবনতি হয়েছে।

এর আগে অবস্থা অপরিবর্তিত থাকায় মোহাম্মদ নাসিমকে সিঙ্গাপুরে নিতে চেয়েছিলেন তার পরিবারের সদস্যরা। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় তারা স্থানান্তরের ঝুঁকি নিতে চাইছেন না। এছাড়া সিঙ্গাপুর হাসপাতাল কর্তৃপক্ষও এখনও কিছু জানায়নি।

মোহাম্মদ নাসিম রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।

রক্তচাপজনিত সমস্যা নিয়ে ১ জুন হাসপাতালে ভর্তি হন মোহাম্মদ নাসিম। এই দিনই তার করোনা ভাইরাস শনাক্ত হয়। এরপর ৫ জুন তিনি স্ট্রোক করেন।

মস্তিষ্কে রক্তক্ষরণজনিত সমস্যার কারণে দ্রুত তার অস্ত্রোপচার করা হয়। এরপর দুই দফায় ৭২ ঘণ্টা করে পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত দেয় মেডিকেল বোর্ড। যেটা আজ শেষ হয়েছে।

এর মধ্যে তিনবার মোহাম্মদ নাসিমের করোনা ভাইরাস পরীক্ষা করা হয়। পরীক্ষায় তার নেগেটিভ আসে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION