1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চলতি অর্থবছরে স্থানীয় সরকার নির্বাচন পুরোপুরি শেষ করা সম্ভব নয় ব্রাহ্মণবাড়িয়ায় গরুর ঘাস কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ বাবার পছন্দের পাত্রকে বিয়ে করতে রাজি না হওয়ায় ঘুমন্ত মেয়েকে গুলি নতুন আঙ্গিকে আধুনিক চক্ষু চিকিৎসার ঠিকানা চরফ্যাশন দ্বীপ চক্ষু হাসপাতাল শিবারহাট হাইস্কুলে চরফ্যাশন দ্বীপ চক্ষু হাসপাতালের চক্ষু চিকিৎসা ক্যাম্প তারেক রহমান ও আনোয়ার ইব্রাহিম দ্বিপক্ষীয় বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলন বরগুনায় এলজিইডি কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

কোটালীপাড়ায় ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

  • প্রকাশিত : শুক্রবার, ৮ মে, ২০২০
  • ১২৫৮ জন সংবাদটি পড়েছেন।

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি :

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় নিউটন বাড়ৈ(৪৫) নামে এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার কলাবাড়ী ইউনিয়নের বৈকুন্ঠপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ব্যবসায়ী নিউটন বাড়ৈ কলাবাড়ী গ্রামের নিশি কান্ত বাড়ৈর ছেলে।

স্থানীয় সূত্রে জানাগেছে, ব্যবসায়ী নিউটন বাড়ৈ পুকুর খনন করার জন্য ভেকু মেশিন নিয়ে বৈকুন্ঠপুর বিলে যাচ্ছিলেন। এ সময় ভেকু মেশিনের নিচে পড়ে বৈকুন্ঠপুর গ্রামের বিজয় বাগচীর ছেলে কমলেশ বাগচীর কিছু পাকা ধান নষ্ট হয়। এ নিয়ে নিউটন বাড়ৈর সাথে কমলেশ বাগচীর কথা কাটা কাটি হয়। কথা কাটাকাটির এ পর্যায়ে কমলেশ বাগচী ও তার দু’ভাই বিপুল বাগচী এবং বিনয় বাগচী মিলে নিউটন বাড়ৈকে বেধড়ক পিটিয়ে ফেলে রেখে চলে যায়।

এলাকাবাসী আহত অবস্থায় নিউটন বাড়ৈকে তার বাড়িতে নিয়ে আছে।বাড়ীতে আনার পর নিউটন বাড়ৈ শারীরিক অবস্থার অবনতি হলে বিকালে পরিবারে লোকজন তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষনা করেন।

নিউটনের মৃত্যু সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে এলাকাবাসীর ক্ষোভে ফেটে পড়ে।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

অরপর দিকে কমলেশ বাগচী ও তার ভাইয়েরা এলাকা ছেড়ে পালিয়ে যায়।

কোটালীপাড়া থানার ওসি লুৎফর রহমান বলেন,ঘটনাটি শোনার সঙ্গে সঙ্গে আমি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।এলাকার অবস্থা এখন শান্ত রয়েছে।দোষীদের গ্রেফতারের চেষ্টা চলছে।।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION