1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা সেতুটি দ্রুত নির্মানের দাবি এলাকাবাসীর বরিশাল মহানগর ক্লাব ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ অনুষ্ঠিত

করোনায় প্রাণ গেল বঙ্গবন্ধু মেডিকেলের চিকিৎসকের

  • প্রকাশিত : শুক্রবার, ১২ জুন, ২০২০
  • ৯৮৬ জন সংবাদটি পড়েছেন।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) এর পেডিয়াট্রিক সার্জারির অধ্যাপক ডা. গাজী জহিরুল হাসান।

শুক্রবার (১২ জুন)ভোররাত দেড়টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। গাজী জহিরুল ময়মনসিংহ মেডিকেল কলেজের ১৭তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপন্সসিবিলিটিসের (এফডিএসআর) জয়েন্ট সেক্রেটারি ডা. রাহাত আনোয়ার চৌধুরী বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

বিএসএমএমইউ-এর পেডিয়াট্রিক সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ও গাজী জহিরুলের সহকর্মী সোহেলী আলম বলেন, গাজী জহিরুল করোনা রোগীদের সেবা দিতেন। করোনার উপসর্গ ধরা পড়লে ডা. গাজী জহিরুল যখন বাসায় আইসোলেশনে ছিলেন। তখন তার প্রথম করোনা পরীক্ষায় নেগেটিভ আসে। তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্বিতীয় পরীক্ষা করানো হয়। তখন তার করোনা পজিটিভ পাওয়া যায়।

তিনি জানান, ডা. জহিরুল যখন বাসায় আইসোলেশনে ছিলেন তখন তার প্রথম করোনা পরীক্ষায় নেগেটিভ আসে। তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্বিতীয় পরীক্ষা করানো হয়। তখন করোনা পজিটিভ পাওয়া যায়।

বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বলেন, করোনাভাইরাস ধরা পড়ার পর অবস্থার অবনতি হলে গত ৫ জুন তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার অক্সিজেন সেচুরেশন কমে যাচ্ছিল। এ কারণে ঢাকা মেডিকেলের আইসিইউতে নেয়া হয়।শেষ পর্যন্ত তাকে বাঁচানো গেল না।

ডা. জহিরুলের মৃত্যুতে শোক জানিয়ে তিনি বলেন, একজন দক্ষ চিকিৎসক ছিলেন ডা. জহিরুল। চিকিৎসা শিক্ষায়ও তার অনেক অবদান ছিল। তার মৃত্যুতে অনেক ক্ষতি হয়ে গেল।

চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে ২৯ জন চিকিৎসক মারা গেছেন। এ ছাড়া পাঁচজন করোনার উপসর্গ নিয়ে মারা যান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION