1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
রবিবার, ১০ মে ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
বরগুনায় এলজিইডি কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা

করোনা আক্রান্ত বান্দরবান জেলা প্রশাসক

  • প্রকাশিত : শুক্রবার, ১২ জুন, ২০২০
  • ১১২২ জন সংবাদটি পড়েছেন।

কোভিড -১৯ এ আক্রান্ত হয়েছেন বান্দরবান জেলা প্রশাসক এবং জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ দাউদুল ইসলাম। বৃহস্পতিবার (১২জুন) রাতে কক্সবাজার ল্যাব থেকে তার রিপোর্ট করোনা পজিটিভ আসে।

আজ শুক্রবার সকালে অতিরিক্ত জেলা প্রশাসক শামীম হোসাইন রেজা বলেন, শারীরিক দুর্বলতা অনুভূত হওয়ায় গত মঙ্গলবার করোনা পরীক্ষার নমুনা দিয়েছিলেন জেলা প্রশাসক। হালকা সর্দি থাকলেও তাঁর কোনো কাশি নেই। তিনি বাসায় থেকে চিকিৎসা নেবেন। তিনি জেলা প্রশাসকের দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

এ বিষয়ে সিভিল সার্জন ডা. অং সুই মারমা জানান, জেলা প্রশাসকের করোনা পজিটিভ রিপোর্ট আসার পর একটি মেডিকেল টিম জেলা প্রশাসকের বাসায় পাঠানো হয়েছে। তিনি বাসা থেকে চিকিৎসা সেবা গ্রহণ করবেন।

এদিকে জেলা স্বাস্থ্য বিভাগ তথ্যমতে, এ পর্যন্ত জেলায় ৭৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ১৫ সুস্থ হয়েছেন। ১ হাজার ৫০৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। ৫৮৪ জনের নমুনা পরীক্ষার ফল এখনো পাওয়া যায়নি। করোনা দ্রুত ছড়ানোর ফলে ১০ জুন থেকে বান্দরবানকে রেড জোন হিসেবে লক ডাউন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION