1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

বৈদ্যুতিক লাইনে শুঁড় আটকে বন্যহাতির মৃত্যু

  • প্রকাশিত : শুক্রবার, ১২ জুন, ২০২০
  • ৯৯১ জন সংবাদটি পড়েছেন।

ডেক্সরিপোর্ট  কক্সবাজার জেলার টেকনাফে পাহাড়ি এলাকায় বৈদ্যুতিক সঞ্চালন লাইনের সঙ্গে লেগে একটি বন্যহাতির মৃত্যু হয়েছে। শুক্রবার ভোরে উপজেলার হ্নীলা ইউনিয়নের পশ্চিম পানখালীর খন্ডা কাটা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় লোকজন জানান, ভোরে খাবারের সন্ধানে পাহাড় থেকে নেমে আসা একটি বন্যহাতি বৈদ্যুতিক তারের সংযোগ লাইনের স্পর্শে গিয়ে মারা গেছে।

এসময় বৈদ্যুতিক তারের সঙ্গে হাতির শুঁড় আটকে যায়। বিকট শব্দে এলাকাবাসীর ঘুম ভেঙে গেলে ভোরবেলা এসে তারা এ দৃশ্য দেখতে পায়।
ভোর হতে শত শত নারী-পুরুষ হাতিটি দেখার জন্য ভিড় জমায়।

বন্যপ্রাণী গবেষক শীতল কুমার নাথ ঘটনাস্থল থেকে বলেন, খাদ্যের অন্বেষণে এসে ৪৫ থেকে ৫০ বছর বয়সী হাতিটি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। অপরিকল্পিত বিদ্যুৎ লাইনের কারণে হাতির মৃত্যু বলে তিনি জানান। এছাড়া হাতিটির শরীরে অসুস্থতা কিংবা অন্য কোনো ধরনের আঘাতের চিহ্ন ছিল না।

টেকনাফ রেঞ্জ কর্মকর্তা সৈয়দ আশিক আহমদ জানান, ঘটনাস্থল পরিদর্শন করে মোটামুটি নিশ্চিত হওয়া গেছে বিদ্যুৎস্পৃষ্ট হয়েই হাতিটি মারা গেছে। হাতিটির মাথার ওপরের দিকে একটি ক্ষতচিহ্ন ছাড়া শরীরের আর কোথাও কোনো আঘাতের চিহ্ন নেই।

তিনি বলেন, এটা এক ধরনের হত্যাকাণ্ড। কারণ পাহাড়ি এলাকায় হাতি চলাচলের রাস্তায় এত নীচু দিয়ে বৈদ্যুতিক লাইনের তার টানা হয়েছে হাতি কেন যে কেউ এতে মারা পড়তে পারে।

এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান আশিক আহমদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION