1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা সেতুটি দ্রুত নির্মানের দাবি এলাকাবাসীর বরিশাল মহানগর ক্লাব ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ অনুষ্ঠিত

ভূমিকম্পের বড় ঝুঁকির মধ্যে বাংলাদেশ

  • প্রকাশিত : শুক্রবার, ১২ জুন, ২০২০
  • ৯৬৯ জন সংবাদটি পড়েছেন।

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ভৌগলিক অবস্থানের কারণেই বড় ধরনের ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ। ঘনবসতি ও অপরিকল্পতি নগরায়ন এ ঝুঁকিকে প্রাণহানিসহ ব্যাপক ক্ষয়ক্ষতির দিক ঠেলে দিচ্ছে বলে অভিমত বিশেষজ্ঞদের। কিন্তু এমন ক্ষতি মোকাবিলা করার পর্যাপ্ত প্রস্তুতি নেই দেশে। এক্ষেত্রে নতুন বিল্ডিং কোড প্রণয়নের পাশাপাশি এর বাস্তবায়নে কঠোর হওয়ার তাগিদ বিশেষজ্ঞদের।

ভূমিকম্প নিয়ে কাজ করা বেসরকারি প্রতিষ্ঠান ডিজাস্টার ফোরামের তথ্য মতে, গত ১০ বছরে দেশে ৮৫ বার ভূমিকম্প হয়েছে। এসময় নিহত হয়েছেন ১৫ জন। এর মধ্যে ২০১৫ সালে ৬ জন এবং ২০১৬ সালে ৭ জন। এক্ষেত্রে শহরাঞ্চলে ভবন নির্মাণ বিধি না মানায় এ ঝুঁকি কয়েকগুণ বেড়ে গেছে।

এছাড়া ঢাকা সিটি করপোরেশনের এক জরিপে দেখা গেছে, দেশে ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প হলে খোদ ঢাকায় তিন লাখ ২৬ হাজার ভবনের মধ্যে ৭২ হাজার ভবনই তাৎক্ষণিক ধসে পড়বে।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মেহেদী আহমেদ আনসারী বলেন, পাকা বিল্ডিং যত হবে, এবং সেটার যদি গুণগত মান ঠিক না হয় তাহলে মানুষ হতাহত অনেক বেশি হবে। একই সঙ্গে রিপোর্ট বলছে, আমরা ৯০ শতাংশ দুর্বল মাটিতে বিল্ডিং তৈরি করি।

তাই এখনই ভবন নির্মাণে আধুনিক প্রযুক্তি ব্যবহার করার পাশাপাশি নতুন ভবন নির্মাণে নিয়ম মানার নজরদারি বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের। সেই সঙ্গে জনসাধারণের মধ্যে ভূমিকম্প নিয়ে আতংকিত না হয়ে, সচেতনতা গড়ে তোলার পরামর্শও দেন তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION